শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫

ব্রিটেনে ক্রাউন কোর্টে ফিল্মিংয়ের সুযোগ দিয়েছে মিনিষ্ট্রি অব জাস্টিস

ব্রিটেনে ক্রাউন কোর্টে ফিল্মিংয়ের সুযোগ দিয়েছে মিনিষ্ট্রি অব জাস্টিস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পাইলট প্রজেক্টের অংশ হিসেবে আগামী সপ্তাহের যে কোনো দিন থেকে ৮টি ক্রাউন কোর্টে সিনিয়র জাজ দ্বারা উল্লেখযোগ্য কোনো কেইসের সাজার মেয়াদ ঘোষণার পর্বটি ফিল্মিং করার সুযোগ দেয়া হবে। তাই ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রাউন কোর্টে ফিল্মিংয়ের অনুমোদনের প্রস্তাব দিয়েছে মিনিষ্ট্রি অব জাস্টিস।

তবে ব্রডকাষ্ট করা যাবে না। তিন মাসব্যাপি এ পাইলট প্রজেক্টের অধিনে লন্ডনের ওল্ডবেইলি এবং সাউথার্ক ক্রাউন কোর্ট, ম্যানচেস্টার, বার্মিংহ্যাম, ব্রিস্টল, লিভারপুল, লিডস এবং কার্ডিফ ক্রাউন কোর্টে ফিল্মিং করা যাবে।

এর আগে ২০১৩ সাল থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে শুধু কোর্ট অব আপিল এবং সুপ্রিম কোর্টে ফিলমিংয়ের অনুমোদন দেয়া হয়। যদিও স্কটল্যান্ডে ১৯৯২ সাল থেকে কোর্টের বিচার প্রক্রিয়া ফিল্মিং এবং প্রচারের অনুমতি রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2026