সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৬

সন্দেহভাজন হওয়ায় ব্রাসেলসের প্রধান হামলাকারী গ্রেপ্তার

সন্দেহভাজন হওয়ায় ব্রাসেলসের প্রধান হামলাকারী গ্রেপ্তার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রাসেলসে হামলার সাথে জড়িত মূল একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিচার বিভাগ সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে বেলজিয়ান গণমাধ্যম। একই গণমাধ্যম অন্য দুজন সন্দেহভাজনকে খালিদ এবং ব্রাহিম আল বাকরাউয়ি নামে উল্লেখ করেছে।

সাম্প্রতিক এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বেলজিয়ামে এখন তিনদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।

জাভেনতেম বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে যে তিনজন সন্দেহভাজনকে দেখা গিয়েছিল, ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃত নাজিম লাচরাউয়ি তাদের একজন। মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ এবং একটি মেট্রো স্টেশনে অপর একটি বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026