রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩

রণবীরের জীবনে নতুন কে এই নারী

রণবীরের জীবনে নতুন কে এই নারী

বিনোদন ডেস্ক: বিচ্ছেদ ভুলতে ক্রিকেটে, ফুটবলে এতদিন মজেছিলেন অভিনেতা রণবীর কাপুর। কিন্তু এবার নতুন নারীর সংস্পর্শে বিচ্ছেদ ভুলার চেষ্টা করছেন তিনি। বলিপাড়ায় জোর গুজন, কাটরিনার সঙ্গে বিচ্ছেদপর্ব কাটিয়ে ফের প্রেম করছেন রণবীর কাপুর। তবে ছবি প্রকাশ পেলেও তার এই নতুন প্রেমিকার পরিচয় জানা যায়নি।

এদিকে কাটরিনার সঙ্গে রণবীরের বিচ্ছেদের পর সম্পর্ক আর কোনোভাবেই স্বাভাবিকতা ফিরে পায়নি। দুই তরফে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করলেও শেষমেশ কাজের কাজ কিছু হয়নি। এমনকি কাটরিনার মা মেয়ের সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হলেও বরফ গলেনি। অন্যদিকে বিচ্ছেদ ভুলতে ক’দিন আগেও ফুটবলে মজে ছিলেন রণবীর। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করতেও দেখা গিয়েছে।

কিন্তু এবার একেবারে অজানা নারীর সঙ্গে পার্টি করতে দেখা গেল তাকে। ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি নন। প্রত্যাশিতভাবেই তাই বেড়েছে জল্পনা। বলিপাড়ার অনেকেরই অনুমান, নতুন কোনও সম্পর্কের দিকেই এগিয়েছেন রণবীর। নতুন এই নারীর সঙ্গে রণবীরকে যেরকম ঘনিষ্ঠ ও দিলখুশ মেজাজে দেখা গিয়েছে তাতে এমন অনুমান হওয়াই স্বভাবিক। বিচ্ছেদ নিয়ে কাাটরিনাকে নানা প্রশ্নের জবাবদিহি করতে হলেও মুখে কুলুপ এঁটেছিলেন রণবীর। তার জীবনে নতুন এ নারীটি যে কে, তা নিয়েও একটা কথা বলেননি তিনি।

তবে গুঞ্জন উঠেছে এবার ইন্ডাস্ট্রির বাইরেই জীবনের প্রেম খোঁজার চেষ্টায় আছেন রণবীর। নায়কের জীবনে নতুন নারীটির পরিচয় জানতেই আপাতত উৎসুক তার ভক্তরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026