মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৪৫

রিজেন্ট এয়ারের বহরে অত্যাধুনিক উড়োজাহাজ ৭৩৭-৮০০ বোয়িং

রিজেন্ট এয়ারের বহরে অত্যাধুনিক উড়োজাহাজ ৭৩৭-৮০০ বোয়িং

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দেশীয় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক ৭৩৭-৮০০ বোয়িং উড়োজাহাজ। আজ বৃহস্পতিবার ভোরে নতুন এই উড়োজাহাজটি ইন্দোনেশিয়া থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ছয় বছরের জন্য উড়োজাহাজটি লিজ নেওয়া হয়েছে বলে রিজেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এ নিয়ে রিজেন্টের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে। এর মধ্যে তিনটি বোয়িং ও দুটি ড্যাশ উড়োজাহাজ।

মোট ১৮৩ আসনের এ উড়োজাহাজে কোনো বিজনেস ক্লাস আসন নেই। মোট আসনের মধ্যে ১৫টি প্রিমিয়াম ইকোনমি ও ১৬৮টি সাধারণ ইকোনমি আসন। রিজেন্ট কর্তৃপক্ষ তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ছাড়পত্র পাওয়ার পর নতুন উড়োজাহাজটি আন্তর্জাতিক পথে উড্ডয়নের জন্য যুক্ত করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026