মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২১

সৌদিতে মোবাইল সেক্টর ছাড়তে হবে অভিবাসীদের

সৌদিতে মোবাইল সেক্টর ছাড়তে হবে অভিবাসীদের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ২০ হাজার সৌদি নাগরিকের কর্মসংস্থানের লক্ষ্যে আগামী ৬মাসের মধ্যে (২ সেপ্টেম্বর ২০১৬) সৌদি আরবের মোবাইল ফোন শিল্পকে শতভাগ সৌদিকরণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

বুধবার সৌদি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় জানানো হয়, আগামী ২ সেপ্টেম্বরের পর এই মোবাইল ফোন শিল্পে (সেলস, রিপেয়ার এবং এক্সেসরিজ) কোন অভিবাসী শ্রমিক পাওয়া গেলে তাকে দুই বছরের জেল, ১মিলিয়ন রিয়াল জরিমানা এবং সৌদি আরব থেকে একেবারে বহিষ্কার করা হবে। সভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, পল্লী ও সিটি কর্পোরেশন, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্পোরেশন, সামাজিক বীমান খাতের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

এই সেক্টরকে শভভাগ সৌদিকরণের পদক্ষেপের অংশ হিসাবে আগামী তিনমাসে ৫০শতাংশ এবং ছয় মাসের মধ্যে শতভাগ সৌদিকরণ করা হবে বলে জানানো হয়। ছোট, বড় এবং মাঝারি কাভারআপ ব্যবসা কমিয়ে শিল্পটিতে সৌদি পুরুষ এবং নারীদের জন্য একটি স্থিতিশীল ও টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশন (TVTC) এবং রিপ্রেসেনটেটিভ ফর দ্যা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড (HRDF) অভিবাসীদের জায়গায় সৌদি গ্রাহক সেবা, রক্ষণাবেক্ষণ, তরুণ উদ্যোক্তা প্রতিস্থাপন করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহাহতা দেয়ার ঘোষণা দিয়েছে। টিভিটিসি জানায় ইতিপূর্বে ৩৩ হাজার সৌদি এই প্রশিক্ষণ গ্রহণের জন্য আবেদন করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026