শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২১

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আরো দুই বিলিয়ন ডলার চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আরো দুই বিলিয়ন ডলার চুরি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮শত কোটি টাকা চুরির পর আবারো ২ বিলিয়ন ডলার বা ১৬ হাজার কোটি টাকা চুরির গুজব ছড়িয়ে পড়েছে। তবে ২ বিলিয়ন অর্থ হ্যাকিং সম্পর্কে যে গুঞ্জন শোনা যাচ্ছে তার সত্যতা কোন সূত্র নিশ্চিত করেনি।

বৃহস্পতিবার মতিঝিল ব্যাংক পাড়া থেকে সচিবালয়ে রিজার্ভ থেকে আবারো টাকা চুরি হয়েছে এধরনের গুঞ্জন ছিল টক অব দি ডে। রিজার্ভ থেকে আরো ২ বিলিয়ন ডলার ইরান এবং জার্মানির রিজার্ভ ব্যাংকে রাখা ছিল। ধারণা করা হচ্ছে ইরান এবং জার্মানির রিজার্ভ ব্যাংক থেকে গত ফেব্রুয়ারি মাসের কোন এক সময় বিশাল অংকের এ টাকা চুরি হয়।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এবং নির্বাহী পরিচালক ও মূখপাত্র গণমাধ্যমকে জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এ খবর যে সত্য নয়,সেটাও তারা বলেননি। ফলে এ নিয়ে ডালপালা ছড়াচ্ছে।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ১০১ মিলিয়ন ডলার হ্যাকাররা চুরি করে নিয়ে যায়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ জানার পরেও গোপন রাখার চেষ্টা করেন এবং গোপনে টাকা উদ্ধারের তৎপরতা চালায়। ১ মাস পর ফিলিপাইনের ডেলি ইনকয়ার নামের একটি পত্রিকায় খবরটি প্রকাশিত হলে বাংলাদেশের গণমাধ্যম খবরটি প্রকাশ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026