শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গ্লাসগোর এক মুসলিম ব্যবসায়ী নন মুসলিম কাস্টমারদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে গুড ফ্রাইডে এন্ড ভেরি হ্যাপি ইস্টার, স্পেশালি টু মাই বিলাভড ক্রিশ্চিয়ান ন্যাশনস ম্যাসেজটি পোস্ট করেছিলেন। হ্যাপি ইস্টার সামাজিক মাধ্যমে এ বার্তাটি পোস্ট করার প্রায় এক ঘন্টার ভেতরে খুন হলেন ৪০ বছর বয়সী মুসলিম ব্যবসায়ী আসাদ শাহ।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৩২ বছর বয়সী এক মুসলিম পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। ওই পোস্টের কারণেই আসাদ শাহকে ছুরিকাহত করা হয়েছিল বলে মনে করছে পুলিশ।
ব্যবসায়ী আসাদ শাহের নিহতের ঘটনায় শোকাহত হয়েছেন স্থানীয়রা। তিনি অতিপ্রিয় এবং সবার কাছে বন্ধুবৎসল ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় শপ কিপার হিসেবে সবার সাথে তিনি খুব ভালো ব্যবহার করতেন। ছুরিকাঘাতে পাকিস্তানি অরিজিন আসাদ শাহের নিহতের ঘটনা মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
মেট পুলিশ সূত্রে জানা যায়, ঘন্টাখানেক পরে গ্লাসগোর শাওলান্ডসের মিনার্ড রোড থেকে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর রাত প্রায় ১১টার দিকে কুইন ইউনির্ভাসিটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।