মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৩৪

ওয়েস্ট ইয়র্কশায়ার এলাকায় একই ঘর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ওয়েস্ট ইয়র্কশায়ার এলাকায় একই ঘর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ার এলাকার লিডস শহরে একটি ঘর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতরে ছোটখাট অগ্নিকান্ডের ঘটনাও ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ধরনের কিছু প্রমাণও রয়েছে।

পুলিশ মনে করছে, শনিবার দিনের প্রথমার্ধ্বে যে কোনোভাবে এদের মৃত্যু হয়ে থাকতে পারে। ইস্ট পার্ক স্ট্রীট কর্ডন করে পরীক্ষা নীরিক্ষার কাজ করছে ফরেনসিক বিভাগ। সোমবার পোস্ট মর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ। তবে শুক্রবারের মধ্যে যদি প্রতিবেশী কেউ মৃতদের মধ্যে কাউকে দেখে থাকেন তাহলে পুলিশ অবহিত করতে আহ্বান জানানো হয়েছে।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, রোববার দিনের মধ্যভাগে পুলিশ খবর পেয়ে লিডসের ইস্ট পার্ক এলাকার একটি ঘর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহের মধ্যে ২ জন মহিলা এবং একজন পুরুষ। ছোট্ট আকারের ঘরের ভেতরে ছোটখাট অগ্নিকান্ডের ঘটনাও ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026