বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১

আজানের সময় বক্তৃতা বন্ধ রাখলেন ভারতের প্রধানমন্ত্রী

আজানের সময় বক্তৃতা বন্ধ রাখলেন ভারতের প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে প্রচারণা জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের কঠোর সমালোচনা করছিলেন, বক্তৃতার সেই তুঙ্গ সময়ে আজান শুরু হলে তিনি বক্তৃতা থামিয়ে দেন। রোববার পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনপুর জেলার খড়গপুড়ের বিএনআর ময়দানে এ ঘটনা ঘটেছে, জানিয়েছে এনডিটিভি।

মোদির বক্তৃতার মাঝামাঝি সময় নিকটবর্তী মসজিদে আজান শুরু হয়। সঙ্গে সঙ্গেই তিনি বক্তৃতা থামিয়ে চুপ করে আজান শেষ হওয়ার অপেক্ষায় থাকেন। এ সময় ময়দানে উপস্থিত হাজার হাজার মানুষ তাকে বক্তৃতা শুরু করার আহ্বান জানালেও হাত উঠিয়ে মোদি তাদের শান্ত থাকতে বলেন।

তিনি বলেন, ক্ষমা করবেন। আজান চলছে। আমার কারণে কারো প্রার্থনায় কোনো সমস্যা হওয়া উচিত নয়, তাই আমি কয়েক মিনিট অপেক্ষা করছি।আজান শেষ হওয়ার পর ফের বক্তৃতা শুরু করে পশ্চিমবঙ্গ ধ্বংস করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও কমিউনিস্টদের আক্রমণ করতে শুরু করেন তিনি।

২০১৪ সালের নভেম্বরে কোলকাতায় ভারতীয় জনতা দলের (বিজেপি) সভাপতি অমিত শাহ্ও একবার বক্তৃতা দেওয়ার সময় আজান শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত বক্তৃতা বন্ধ করে অপেক্ষা করেছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026