বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫৩

পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বাংলাদেশ-ভারত সীমান্ত

পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বাংলাদেশ-ভারত সীমান্ত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেবে ভারতে ক্ষমতাসীন এনডিএ সরকার। এর মাধ্যমে সেখানে বাংলাদেশী অনুপ্রবেশ বন্ধ করা হবে। এ কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বুধবার তিনি আসামে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সৃষ্টির দিন থেকেই ভারতে অনুপ্রবেশ অব্যাহত আছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আসামে বিধানসভা নির্বাচন আগামী ৪ঠা ও ১১ই এপ্রিল। এ নিয়ে চলছে প্রচারণা। এ রাজ্যে এখন ক্ষমতাসীন কংগ্রেস পার্টি।

তিনি তাদের তীব্র সমালোচনা করেন। বলেন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার দিন থেকেই ভারতে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বাংলাদেশী এসব অনুপ্রবেশকারী ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে।

এর কারণ কি, কেন কংগ্রেস এসব অনুপ্রবেশকারীদের থামাতে পারে নি? কেন ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সিল করে দেয়া হয় নি।

ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার এ বিষয়ে কি করেছে সে বিষয়ে তিনি বলেন, মাত্র কয়েক মাস আগে আমি ভারত-বাংলাদেশ সীমান্ত সফর করেছি। এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছি। আমাদের কিছুটা সময় প্রয়োজন। তারপরই আমরা ভারত-বাংলাদেশী সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেব, যাতে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা আর ভারতে প্রবেশ করতে না পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025