রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৫

আবারো ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস

আবারো ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এই কয়দিন আগেই প্যারিসে এক আত্নগাতী হামলা কথা বিশ্বজুড়ে সবার মুখে মুখে এখনো। প্যারিসের কনসার্ট হল, বার ও পানশালায় চালানো ওই সব হামলায় অংশ নিয়েছিলেন আট আইএস উগ্রমনা। এর রেশ কাটতে না কাটতেই আবারো ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ফ্রান্সের রাজধানী প্যারিস।

শুক্রবার দুপুরে গোটা প্যারিস কেঁপে উঠেছে ভয়াবহ এক বিস্ফোরণে। নগরীর মধ্যভাগের মন্টপারনেসে এলাকায় ওই বিস্ফোরণের পর পরই একটি বহুতল ভবনের কয়েকটি তলা বিধ্বস্ত হওয়ার ছবিতে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

ডেইলি মেইলের প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি সাততলা বহুতল ভবনের ওপরের চারতলাই ধ্বসে গেছে। অনলাইনটির খবরে জানা গেছে, এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অন্তত ২০ জনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে টেলিগ্রাফ পত্রিকা জানায়, প্রাথমিকভাবে একে ‘ভয়াবহ গৃহস্থালি দুর্ঘটনা’ হিসেবে ধারণা করছে কর্তৃপক্ষ। গ্যাস লিকের ফলে এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে সঠিক কারণ এখন নিশ্চিত করে জানাতে পারেনি কেউই।

এর আগে গত বছরের নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে মরণঘাতী হামলার ঘটনায় ১৩০ ব্যক্তি নিহত, আহত হয়েছিলেন আরো ৩৬২ জন।ওই হামলার কয়েক মাস পর গত ২২ মার্চ ইউরোপের আরেক দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ব্যস্ততম বিমানবন্দর ও রেলস্টেশনে সন্ত্রাসী হামলা চালায় জঙ্গীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026