বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২২

এপ্রিল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধি বেড়েছে ব্রিটেনে

এপ্রিল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধি বেড়েছে ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নতুন ঘোষণা অনুযায়ী ব্রিটিশ সরকার, চাকরিজীবীরা এখন ঘণ্টায় কমপক্ষে ৭ দশমিক ২০ পাউন্ড বেতন পাবে যা আগে ছিল ৬ দশমিক ৭০ পাউন্ড। এর ফলে ১৮ লাখ কর্মজীবী উপকৃত হবে। শুক্রবার থেকে ন্যূনতম মজুরি সাড়ে প্রায় ৭ শতাংশ বাড়িয়েছে।

ব্রিটেনের বাইরে ফ্রান্সে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৯ দশমিক ৭০ ইউরো। জার্মানিতে ৮ দশমিক ৫০ ইউরো। এই পারিশ্রমিক অবশ্য সবার জন্য প্রযোজ্য নয়। এই হারে অর্থ আয় করতে পারবে তারাই যাদের বয়স ২৫ এবং তার বেশি। ফলে এই সুযোগটা পাবে মাত্র ০.১ শতাংশ কর্মজীবী। কেননা ১৮ বছর বয়সের কম বয়সীদের বেলায় এটি প্রযোজ্য হবে না। তারা বর্তমানে ঘণ্টায় মাত্র ৪ পাউন্ড আয় করে।

ব্রিটিশ অর্থমন্ত্রী জজ অসবোর্ন বলেন, জাতীয় মজুরি বৃদ্ধির এ উদ্যোগ উচ্চ বেতন, স্বল্প আয়কর, জনহিতকর অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, এটি লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য কমাতে সহায়তা করবে। মজুরি বাড়ানোর ফলে ফ্রান্সের সঙ্গে ব্রিটেনের মজুরি পার্থক্য কমে এলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025