মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১

ব্রিটেনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে দুই ব্রিটিশ যুবককে অভিযুক্ত করেছে আদালত

ব্রিটেনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে দুই ব্রিটিশ যুবককে অভিযুক্ত করেছে আদালত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হত্যার পরিকল্পনা করায় হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত ব্রিটিশ যুবক জুনায়েদ খানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তিনি ও তার চাচা শাজিব খানকে আইএসে যোগদানের চেষ্টার দায়েও দোষী সাব্যস্ত করা হয়েছে। ব্রিটেনের কিংস্টন ক্রাউন কোর্টে ছয় সপ্তাহের বিচার কার্যক্রম শেষে শুক্রবার এ রায় ঘোষণা করা হয়।

রায়ে বলা হয়, ব্রিটেনের ইস্ট অ্যাংলিয়ায় আমেরিকান এক বিমানঘাঁটির বাইরে আমেরিকান বিমানবাহিনীর সদস্যকে  হত্যার পরিকল্পনার কারণে জুনায়েদ খান অভিযুক্ত হোন। ২৫ বছর বয়সী ওই তরুণ ব্রিটেনের ইস্ট অ্যাংলিয়ায় অবস্থিত আমেরিকান এক বিমানঘাঁটির বাইরে আমেরিকান বিমানবাহিনীর এক সদস্যকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি ওষুধ কোম্পানিতে পণ্য সরবরাহকারী গাড়িচালক হিসেবে চাকরি নেন তিনি।

ব্রিটেনে হামলার পরিকল্পনা উদঘাটিত হওয়ার কয়েক সপ্তাহ পর সিরিয়ার রাকায় এক মার্কিন ড্রোন হামলায় হোসেন নিহত হন। হোসেনের মূল নাম জুনায়েদ হোসেন যিনি ব্রিটিশ বংশোদ্ভূত। পরে গত জুলাইতে গ্রেফতার হন জুনায়েদ খান। তার ফোনে পাওয়া ছবিতে দেখা যায়, জুনায়েদ খান তার শয়নকক্ষে আইএসের পতাকা সদৃশ একটি কালো পতাকা নিয়ে পোজ দিয়েছেন। তার কম্পিউটারেও আল-কায়েদার বোমা ম্যানুয়েল খুঁজে পান গোয়েন্দারা।

২০১৫ সালের মে থেকে জুলাই পর্যন্ত সময়ে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে জুনায়েদ খানকে দোষী সাব্যস্ত করেন আদালত। জুনায়েদ খান ও তার চাচা ২৩ বছর বয়সী শাজিব খান তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে শুক্রবার রায় ঘোষণার পর তাদের কেউ কোনও ধরনের প্রতিক্রিয়া জানাননি। তাদের অভিযোগের বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে তা আইনি কারণ দেখিয়ে প্রকাশ করা হয়নি।

গোয়েন্দারা সূত্র মতে, যে জুনায়েদ সিরিয়ায় আইএসের হয়ে লড়াইরত আবু হোসেনের সঙ্গে বার্তা আদান-প্রদান করে থাকেন। সে সময় তারা দুজন হত্যা পরিকল্পনার ব্যাপারে আলোচনা করেন। জুনায়েদ খান হোসেনকে জানান, সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তিনি এক আমেরিকান সেনার ওপর হামলা চালিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026