শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২০

ডোভার বর্ডারে ইমিগ্রেন্টদের রুখতে বর্ণবাদীদের র‌্যালি: পুলিশী হস্তক্ষেপে ১২জন গ্রেফতার

ডোভার বর্ডারে ইমিগ্রেন্টদের রুখতে বর্ণবাদীদের র‌্যালি: পুলিশী হস্তক্ষেপে ১২জন গ্রেফতার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এন্টি ইমিগ্রেশন এবং এন্টি ফ্যাসিস্ট ক্যাম্পেইনারদের পরস্পর বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ইংল্যন্ডের কেন্ট শহরের ডোভারে। শনিবার অনুষ্ঠিত র‌্যালিতে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১২জনকে গ্রেফতার করে পুলিশ।

এন্টি ফ্যাসিষ্ট ক্যাম্পেইনারদের গো এওয়ে বলে কমেন্ট করেন। র‌্যালি চলার সময় ডোভারের যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেয় পুলিশ।

এ সময় অনুমতি ছাড়া সমাবেশের অভিযোগে ৮জনকে আটক করে পুলিশ। এছাড়াও গত জানুয়ারীর র‌্যালির সময় সংঘর্ষে সংশ্লিষ্ট সন্দেহে ৩ জন এবং বিপজ্জনক অস্ত্র বহনের অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ দেয়াল সৃষ্টি করে পরস্পর বিরোধী ক্যাম্পেইনারদের পৃথক করে রাখে। গত জানুয়ারীতেও একই দিনে একই জায়গায় এন্টি ইমিগ্র্যান্ট এবং এন্টি ফ্যাসিষ্ট ক্যাম্পেইনাররা র‌্যালি করার চেষ্টা করেছিল। উভয় গ্রুপকে মুখোমুখি না হতে মানব দেয়াল তৈরী করে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করে পুলিশ। উল্লেখ্য ৩০শে জানুয়ারী ডোভারে একই ধরনের ক্যাম্পেইন হয়েছিল। একই দিন একই জায়গায় ইমিগ্র্যান্টদের স্বাগত জানিয়ে এবং ইমিগ্র্যান্টদের বিরোধীতা করে র্যালি করতে গিয়ে সংঘর্ষে রূপ নিয়েছিল।

কেন্ট পুলিশ জানিয়েছে, গত জানুয়ারী মাসের মতো শনিবারও বন্দর নগরী ডোভারে ইমিগ্রেশন বিরোধী ক্যাম্পেইনাররা নতুন করে বৃটেনে কোনো ইমিগ্র্যান্টকে প্রবেসের সুযোগ না দিতে এবং এন্টি ফ্যাসিষ্ট ক্যাম্পেইনাররা বৃটেনে ইমিগ্র্যানন্টদের স্বাগত জানানোর আহ্বান জানিয়ে একই সময়ে র‌্যালি করে একই জাগয়ার সমাবেশ করার উদ্দেশ্যে যাচ্ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026