সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৪

মুসলিমদের সম্বন্ধে জানতে আহবান জানিয়ে ওয়াশিংটনে মসজিদ উদ্বোধন করলেন তুর্কি প্রেসিডেন্ট

মুসলিমদের সম্বন্ধে জানতে আহবান জানিয়ে ওয়াশিংটনে মসজিদ উদ্বোধন করলেন তুর্কি প্রেসিডেন্ট

দুনিয়া জুড়ে নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি মসজিদ উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের পতাকা নিয়ে সমবেত হন বিপুল সংখ্যক মানুষ। তারা স্লোগান দেন, প্রেসিডেন্ট আমরা আপনার জন্য গর্বিত।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে মসজিদ উদ্বোধনের সময় এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা মুসলিমদের টার্গেট করছে এবং সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর হামলা বাড়ছে। তুরস্কে আমরা ৩৫ বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি। কাজেই, দয়া আপনারা শুধু প্যারিস আর ব্রাসেলসে সন্ত্রাসবাদ পালন করবেন না, তুরস্ক ও পাকিস্তানেও করুন, তুর্কি আমেরিকানদের এক বিশাল সমাবেশে বলছিলেন স্পষ্টভাষী এ তুর্কি নেতা।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাকে যা অবাক করে তা হলো কিছু সংগঠন ধর্মের লেবাস পরে বৈধতার ভান করলেও বেআইনি কার্যক্রমে জড়িত। ধর্মীয় অসহিষ্ণুতা ও কুসংস্কার থেকে বাঁচতে লোকজনকে নিজের এবং অপরের ধর্ম সম্পর্কে জানতে হবে। ইসলাম সম্পর্কে জানতে আমেরিকানরা এই দিয়ানেত সেন্টারকে ব্যবহার করবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক সম্ভব সবকিছু করে যাচ্ছে। তিনি কুর্দিস্তান ওয়াকার্স পার্টি, ইসলামিক স্টেট, আল-কায়েদা এবং আল-শাবাবকে সন্ত্রাসবাদী সংগঠন বলে মন্তব্য করেন এবং বলেন এরা মুসলিম বিরোধী সুর চড়াতে সাহায্য করছে।

এরদোগান বলেন, এই সেন্টারটি বিশ্বব্যাপী ইসলামের সত্যিকার বাণী প্রচারের একটি প্ল্যাটফর্মে পরিণত হবে এবং মুসলিম ও অমুসলিমদের মধ্যে সভ্যতার সংঘাত মোকিবলায় কাজ করবে। যারা আমাদের ধর্মকে অবমাননা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, বলেন ধর্মপরায়ণ এরদোগান। এখানে একটি মসজিদ, একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি প্রদর্শনী কেন্দ্রসহ নানা সুবিধা রয়েছে।

পরমাণু শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন সফরে আসেন এরদোগান। এ সময় তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন। মুসলিম বিশ্বের ইস্যুতে সোচ্চার এরদোগান বলেন, প্যারিস ও ব্রাসেলসে হামলার সাথে তুরস্ক ও পাকিস্তানে হামলার পার্থক্য কোথায়। তুরস্কের অর্থায়নের নির্মিত দিনায়েত সেন্টার অব আমেরিকার উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026