বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮

সিলেটের চৌকিদেখিতে ডাকাতি স্বর্ণ ও অর্থ লুট

সিলেটের চৌকিদেখিতে ডাকাতি স্বর্ণ ও অর্থ লুট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেখি এলাকার এক ব্যবসায়ীর বাসায় হাফপ্যান্ট বাহিনীর সদস্যরা হামলা চালিয়ে ৩৫ ভরি স্বর্ণসহ নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়েছে। রোববার ভোর রাতে রঙধনু ২৪৫/৬ নম্বর বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ী কাদির মিয়া ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার ভোর রাত ৪ টার দিকে চৌকিদেখির ২৪৫/৬ নম্বর বাসায় ৬ সদস্যের একদল হাফপ্যান্ট বাহিনী হানা দেয়। মুখোশ পরা ডাকাতরা ওই বাসার দোতলার গ্রীল কেটে প্রধান দরজা ভেঙে বাসার ভেতর প্রবেশ করে। ডাকাতরা রামদা দিয়ে কাদির মিয়াকে কুপিয়ে বা হাতে জখম করে। পরে চাপাতি দিয়ে বাসার সবাইকে জিম্মি করে ফেলে। এসময় আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকাসহ মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

বাসার মালিক আহত ব্যবসায়ী কাদির মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিমানবন্দর থানা পুলিশ।

ডাকাতদলের হামলায় আহত কাদির মিয়া জানান, ডাকাতরা সবাই হাফপ্যান্ট পরা ছিল। মুখোশ পরা থাকায় চেনা যায়নি। ৬ জন বাসার ভেতরে ছিল। তবে, বাইরে আরও ৪-৫ জন থাকতে পারে। চিকিৎসা শেষে তিনি মামলা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025