বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১

মধ্যবিত্ত শিল্পা শেঠি

মধ্যবিত্ত শিল্পা শেঠি

বিনোদন নিউজ ডেস্ক: বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দারকে। বিলাসবহুল জীবনযাপন তাঁদের। কিন্তু সম্প্রতি শিল্পা শেঠি জানিয়েছেন, তিনি নিতান্তই একজন মধ্যবিত্ত মানসিকতার মানুষ।

বলিউডে এখন বিচ্ছেদ একটি সাধারণ ঘটনা। কারিশমা কাপুর-সঞ্জয় কাপুর, হৃতিক রোশন-সুজানা খান, আরবাজ খান-মালাইকা অরোরার মতো অনেকেরই ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু শিল্পা মনে করেন, বিয়ের মতো একটি সম্পর্ক এত সহজে ভেঙে ফেলা উচিত না।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিল্পা। সে অনুষ্ঠানেই তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আলোচনা এবং কথা-কাটাকাটি সব সম্পর্কের ক্ষেত্রেই ঘটতে পারে। কিন্তু আপনি কীভাবে সেগুলো কাটিয়ে উঠবেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

শিল্পা শেঠির মতে, বৈবাহিক জীবনে যত ঝামেলাই আসুক না কেন, তা মিটিয়ে ফেলা উচিত। আর সম্পর্ককে টিকিয়ে রেখেই তা করা উচিত; তালাক দিয়ে নয়। এই ধ্যানধারণায় বিশ্বাস করেন বলেই শিল্পা নিজেকে একজন মধ্যবিত্ত মানসিকতার মানুষ বলেছেন।

শিল্পা আরও বলেন, ‘সফল বিয়ের ক্ষেত্রে বিশ্বাস ও শ্রদ্ধাবোধ খুব জরুরি বিষয়। বিয়ে বিষয়টাকে সহজ, স্বাভাবিক রাখা উচিত। কখনো যেন মনে না হয়, ঝামেলা এড়ানোর জন্যই বিয়ে করেছেন আপনি।’

শিল্পা শেঠি ও রাজ কুন্দারের সংসারে এক ছেলে। তার নাম ভিয়ান, বয়স প্রায় চার বছর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026