বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:২৪

স্কটল্যান্ডের মুসলিম ব্যবসায়ী আসাদ শাহের হত্যাকারীর দোষ স্বীকার

স্কটল্যান্ডের মুসলিম ব্যবসায়ী আসাদ শাহের হত্যাকারীর দোষ স্বীকার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোতে গ্লাসগোর শাওল্যান্ডসের মিনার্ড রোডে সুইটশপের মালিক ৪০ বছর বয়সী আসাদ শাহকে গত ২৪শে মার্চ বৃহস্পতিবার রাতে ছুরিকাহত অবস্থায় উদ্ধারের পর রাত প্রায় ১১টার দিকে কুইনস ইউনির্ভাসিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিচেন নাইফ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৩০টি আঘাত করা হয় বলে পুলিশ জানিয়েছে।

 এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে গ্রেফতারকৃত ব্রাডফোর্ডের বাসিন্দা তানভির আহমদকে চার্জ করে পুলিশ। একটি প্রাইভেট কোর্টে হাজিরের পর তানভির প্রথমে নো গিল্টি বলে দাবী করেন। পরে নিহত ব্যবসায়ী আসাদ শাহ হত্যার দায় স্বীকার করেছে আটক ৩২ বছর বয়সী ব্যক্তি তানভির।

পুলিশ হেফাজতে আটক তানভিরকে হাইকোর্টে হাজির করার কথা রয়েছে আগামীতে। এর মধ্যেই বুধবার তার আইনজীবির মাধ্যমে এক বিবৃতিতে আসাদ শাহ হত্যার দায়ে দোষ স্বীকার করেন তিনি।

বিবৃতিতে তানভির আহমদের আইনজীবি বলেন, তার মক্কেল (তানভির) বিশ্বাস করেন, আসাদ শাহ ইসলাম ধর্মকে অবমাননা করেছেন। তাই তার মক্কেল (তানভির) আসাদ শাহকে হত্যা করেছেন। এ হত্যাকান্ডের সঙ্গে অন্য কিছুর সম্পৃক্ততা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন তানভির।

গ্লাসগোর শাওল্যান্ডসের মিনার্ড রোডে সুইটশপের মালিক ৪০ বছর বয়সী আসাদ শাহ স্থানীয়দের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার আসাদ শাহ স্মরণে স্কটিশ ফার্স্ট মিনিষ্টারসহ প্রায় ৪শর বেশী স্থানীয় অধিবাসী জড়ো হয়েছিলেন। আসাদ শাহের মৃত্যুর পর তাঁর পরিবারের জন্য অনলাইনে প্রায় ৭৫ হাজার পাউন্ড তোলা হয়।

আহমদিয়া মুসলিম আসাদ শাহ ২৪ শে মার্চ রাতে তার নন মুসলিম কাস্টমারদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে গুড ফ্রাইডে এন্ড ভেরি হ্যাপি ইস্টার, স্পেশালি টু মাই বিলাভড ক্রিশ্চিয়ান ন্যাশনস’ ম্যাসেজটি পোস্ট কোরেছিলেন। এর প্রায় ৪ ঘন্টা পরেই তাঁর দোকানের পাশে তাঁকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ধর্মীয় কুসংস্কারের ফলেই এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রথম থেকেই ধারণা করেছিল পুলিশ।

২০ বছর আগে পাকিস্তান থেকে ইউকেতে আসেন আসাদ শাহ। বসতি গড়েন গ্লাসগোতে। আসাদ শাহের হত্যাকারী তানভির আহমদ একজন ক্যাব ড্রাইভার বলে পুলিশ জানিয়েছে। তিনি উবারে কাজ করেন। ঘটনার সময় একটি উবার ট্যাক্সিও জব্দ করেছিল পুলিশ। আসাদ শাহকে যেখানে ছুরিকাহত করা হয় তার বিপরীতে রাস্তায় গ্র্যা কালারের ভলক্সওয়াগান পাসাত মিনিক্যাবটি পার্ক করা ছিল। ওই গাড়ির উইন্ডস্ক্রীনে উবারের সাইন লাগানো ছিল। গাড়িটি ব্রাডফোর্ড কাউন্সিলে প্রাইভেট হায়ার ক্যাব হিসেবে তালিকভুক্ত বলে পুলিশ জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025