মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১

মিস ইন্ডিয়ার খেতাব জয় করলেন বাঙালি মেয়ে

মিস ইন্ডিয়ার খেতাব জয় করলেন বাঙালি মেয়ে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ১৯৯৪ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন সুস্মিতা সেন। ২০০৩ সালে তনুশ্রী দত্ত। তারপর থেকে বাংলার ভাঁড়ারে মিস ইন্ডিয়ার খেতাব আর আসেনি। এ বছর দিল্লির প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায় সেই খরা কাটালেন। মিস ইন্ডিয়ার খেতাব জিতলেন তিনি।

শনিবার রাতে ঘোষণা হয় ২০১৬ মিস ইন্ডিয়া বিজেতার। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত, শহিদ কাপুর, অর্জুন কাপুর, ইয়ামি গৌতমের মতো তারকারা।

ছিলেন টেনিস প্লেয়ার সানিয়া মির্জ়া, ডিজ়াইনার মণীশ মালহোত্রাও। সুনিধি চৌহান, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ়, টাইগার শ্রফ পারফর্ম্যান্সে জমজমাট ছিল মিস ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। অনুষ্ঠানের হোস্ট ছিলেন করণ জোহর ও মণীশ পল। প্রতিযোগীদের সাজিয়েছিলেন অঞ্জু মোদি, নম্রতা জোসিপুরা, ফাল্গুনী ও শেন পিকক।

এ বছর মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের শিরোপা ওঠে বঙ্গতনয়া প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায়ের মাথায়। মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হয়েছেন সুশ্রুতি কৃষ্ণা। মিস ইন্ডিয়া সুপ্রান্যাশনাল হয়েছেন পাঙ্কুরি গিদওয়ানি। মিস ইন্ডিয়া গ্র্যান্ড ইন্টারন্যাশনাল হয়েছেন রশ্মিতা হরিমূর্তি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026