বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩০

সালমানের সঙ্গী হতে ব্রিটিশ তরুণী মডেলের উদ্ভট কাণ্ড

সালমানের সঙ্গী হতে ব্রিটিশ তরুণী মডেলের উদ্ভট কাণ্ড

বিনোদন ডেস্ক: বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খান মোস্ট ব্যাচেলর হিসেবে যার খ্যাতি! ফলে তিনি যেখানেই যান তাকে এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়ে সব বয়সি তরুণীর দল। আর এবার তার সঙ্গী হতে এক অভিনব প্রচারের আশ্রয় নিল লন্ডনভিত্তিক আঠারো বছর বয়সী এক তরুণী মডেল!

সালমানের খানের সঙ্গী মানে জীবন সঙ্গী নয়! বরং তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ ‘দাবাঙ্গ’-এর ৩ নম্বর সিক্যুয়ালে সালমানের বিপরীতে জায়গা পেতে অদ্ভুত প্রচারে নামলেন লন্ডনে বসবাসরত উঠতি মডেল পার্ল রাহ। যদিও তার এই অদ্ভুত প্রচারকে অনেকেই ‘উদ্ভট’ বলে অভিহিত করেছেন!

তো তরুণীর অভিনব প্রচারটা কী? বলছি, সালমান খানের জনপ্রিয় সিনেমার সিরিজ ‘দাবাঙ্গ ৩’-এ জায়গা পেতে সালমানের দৃষ্টি আকর্ষণের জন্য নিজের টপলেস ন্যুড ছবি সোশাল সাইটে ছড়িয়ে দিলেন লন্ডন ভিত্তিক তরুণী মডেল পার্ল রাহ।

বলিউড লাইফ.কম-এ প্রচারিত সংবাদে জানানো হয়েছে, লন্ডনে বাস করেন আঠারো বছর বয়সী পার্ল রাহ। সম্প্রতি তারকিছু ন্যুড ফটো বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেয়া হয় এবং গুঞ্জন ছড়ানো হয় যে সালমানের বিপরীতে ‘দাবাঙ্গ ৩’-এ অভিনয় করবেন তিনি। এমন কাণ্ড শুধু এখানেই থেমে থাকেনি, বরং ন্যুড ফটো প্রকাশের ওই ওয়েব সাইট থেকে প্রেস রিলিজে বলা হয়। ওই মডেল সালমান খানের খুব ঘনিষ্ঠজন!

তবে পার্লের এমন দাবীকে মিথ্যাচার বলেছে বলিউডলাইফ। তারা সালমানের ঘনিষ্ঠ সূত্রের বয়ান দিয়ে খবরে বলেন, তরুণী মডেলের এমন খবর পুরোটাই ভিত্তিহীন। ‘দাবাঙ্গ ৩’-এর জন্য তাকে কখনোই চূড়ান্ত করা হয়নি। আর সালমানের সঙ্গেও তার কোনো পরিচয় নেই। সস্তা প্রচারণা পেতেই তরুণী এমন উদ্ভট কাণ্ডের আশ্রয় নিয়েছেন বলে জানানো হয়।

প্রসঙ্গত, ২০১০ সালে ছোট ভাই আরবাজ খানের প্রথম প্রযোজিত সিনেমা ‘দাবাঙ্গ’-এ অভিনয় করেন সালমান খান। অপ্রত্যাশিতভাবে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ছবিটি। ছবিটি পরিচালনায় আরবাজ খান না থাকলেও এর ঠিক দুই বছর পর ‘দাবাঙ্গ ২’ ছবিটি প্রযোজনার সঙ্গে পরিচালনাও করেন আরবাজ!

যথারীতি আবারও সাফল্য! বক্স অফিসে দাবাঙ্গ ও দাবাঙ্গ-২ এর সাফল্যের পর ‘দাবাঙ্গ ৩’ নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকের। তারই প্রেক্ষিতে গত সপ্তাহে আরবাজ জানালেন, সালমান ভাইয়ের ব্যস্ততা কমলেই দাবাঙ্গ ৩ এর কাজ শুরু করবো।

বর্তমানে ভাই এখন তার সুলতান এবং অন্যান্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। তার এই ব্যস্ততার মধ্যে ‘দাবাঙ্গ ৩’-এর জন্য সময় দিতে আমি তাকে বলতে পারি না। তাই ভাবছি, ভাইয়ের ব্যস্ততা কমলেই ‘দাবাঙ্গ ৩’-এর কাজ শুরু করবো। হয়তো তা আগামী বছর লেগে যেতে পারে!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025