শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৭

লন্ডনে বৈশাখী মেলার স্থান ও তারিখ পরিবর্তন: বারার জনগনের মতামত জানতে চেয়েছেন মেয়র বিগস

লন্ডনে বৈশাখী মেলার স্থান ও তারিখ পরিবর্তন: বারার জনগনের মতামত জানতে চেয়েছেন মেয়র বিগস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস বৈশাখী মেলার ঐতিহ্য রক্ষা এবং স্বপরিবারে এটি উপভোগ করার জন্য কমিউনিটির সর্বস্থরের মানুষের মতামত আহ্বান করেছেন। ১২ এপ্রিল, মঙ্গলবার এক বিশেষ বিবৃতিতে জন বিগস এই আহ্বান জানান।

মেয়র বিগস বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ হককে এতোদিন মেলা আয়োজনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিজ্ঞতার কারনে আসন্ন মেলা পরিকল্পনায় তাকে সিনিয়র এডভাইজার হিসাবে থাকার আমন্ত্রণও জানিয়েছেন। এছাড়া মেলা আয়োজনে সকলের সহযোগীতা কামনার পাশাপাশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।

ট্রাস্ট অডিট রিপোর্ট নির্ধারিত সময়ে জমাদানে ব্যর্থ হওয়ার পাশাপাশি আরো বেশ কিছু নীতিমালা মেনে চলতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় তাদের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া ছাড়া কাউন্সিলের সামনে আর কোন উপায় ছিলো না। ২০১৭ সাল এবং এর পরবর্তী মেলা আয়োজনের জন্য উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাউকে দায়িত্ব দেয়া হবে। যে বা যারা কাউন্সিলের শর্ত পূরণ করতে পারবেন তাকেই মেলা আয়োজনের দায়িত্ব দেয়া হবে।

এর আগে মেয়র জানিয়েছিলেন, বিশেষ কারনে এবছরের বৈশাখী মেলা নির্ধারিত সময়ের পরে অর্থ্ আগামী ৩১ জুলাই বেথনাল গ্রীণের ওয়েভার্স ফিল্ডের উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হবে। সাবেক মেয়রের আমলে সরকার নিযুক্ত কমিশনারদের নীতিমালা মানতে ব্যর্থ হওয়ায় মেলার দায়িত্বে থাকা ট্রাস্ট আগামী মে মাসে এর আয়োজন করতে পারছে না। জুন মাসে পবিত্র রমজানের কারনে কাউন্সিলকে মেলা জুলাইতে করতে হচ্চেছ।

এ বছর মেলা আয়োজনে কাউন্সিল সর্বাত্মক চেষ্টা চালাবে জানিয়ে মেয়র তার বিবৃতিতে বলেন, আমি চাই মেলায় কাউন্সিলের পাশাপাশি সাধারণ বাসিন্দাদের মতামতের প্রতিফলন। বাঙ্গালী সংস্কৃতির কী কী বিষয় মেলায় থাকা উচিত এ ব্যাপারে আমি জানতে আগ্রহী। একে পরিবার বান্ধব হিসাবেও দেখতে চাই। আমার ব্যত্তিগত ইমেইলে এসংক্রান্ত মতামত জানানোর সুযোগ রয়েছে। আমার ব্যত্তিগত ইমেইল ঠিকানায়: mayor@towerhamlets.gov.uk বাংলা (পিডিএফ ফরমেটে) অথবা ইংরেজীতে মতামত জানানো যাবে।

এবারের আয়োজন থেকে আমরা ভালো কিছু উদাহরনও রেখে যেতে চাই ভবিষ্যতের আয়োজকদের জন্য। আশাকরি সাধারন বাসিন্দারা তাদের মতামত জানিয়ে আমাকে সহযোগিতা করবেন। মেয়র আরো বলেন, বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্টম্ব কমিশনারদের বেধে দেয়া নীতিমালা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের তত্ত্বাবধানে এবছর মেলা অনুষ্ঠিত হচ্চেছ না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026