বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮

ঝড়ো হাওয়ায় চীনে ক্রেন পড়ে ১৮ জন নিহত

ঝড়ো হাওয়ায় চীনে ক্রেন পড়ে ১৮ জন নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের গুয়াংডং প্রদেশে ঝড়ো বাতাসে একটি ক্রেন উল্টে দোতাল একটি বাড়ির উপর পড়লে বাড়িটির ভিতরে থাকা অন্তত ১৮ জন নিহত হন। এদের অধিকাংশই দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও ১৮ জন নিহত ও ১৮ জন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, গুয়াংডং প্রদেশের ডোংগুয়ান শহরের এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, ক্রেনটি শিপিং কন্টেইনার দিয়ে তৈরি দোতালা একটি বাড়ির উপর পড়লে সেটি বিধ্বস্ত হয়।

লুও বিন নামের ওই কর্মকর্তা জানান, বুধবার ভোরে এ দুর্ঘটনার সময় ওই বাড়িটির ভিতরে ১৩৯ জন নির্মাণকর্মী অবস্থান করছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026