শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভলনার্যাবল পার্সন রিলোকেশন সংক্ষেপে ভিপিআর স্কীমের অধীনে ২০২০ সালের ভেতরে প্রায় ২০ হাজার সিরিয়ান রিফিউজিকে ইউকেতে স্যাটল হবার সুযোগ দেবে সরকার। সিরিয়ার পাশ্ববর্তী দেশগুলোতে স্থাপিত বিভিন্ন রিফিউজি ক্যাম্প থেকে তাদেরকে ইউকেতে নিয়ে আসা হবে।
এসব রিফিউজিদের রিস্যাটল করতে বৃটিশ সরকারেরর প্রায় ১ বিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে সিরিয়ান রিফিউজি মিনিষ্টার রিচার্ড হ্যারিংটন জানিয়েছেন এই ব্যয়ের পরিমান প্রায় ৫শ ৮৯ মিলিয়ন পাউন্ড হতে পারে। অন্যদিকে হোম এফেয়ার্স কমিটির চেয়ারম্যান কিথ ভাজ বলেছেন, ব্যয়ের পরিমান আরো বেশি হবে।
ভিপিআর স্কীমের অধিনে ইতোমধ্যে প্রায় ১১শ ৯৪ জন সিরিয়ান রিফিউজি ইউকেতে স্যাটল হয়েছেন। এরমধ্যে ৬শ ৫ জনের বয়স ১৮ বছরের নীচে। ২০২০ সালের ভেতরে বাকী রিফিউজিদের নিয়ে আসা হবে। রিফিউজি হিসেবে তারা ইউকেতে ৫ বছর বসবাসের সুযোগ পাবেন। এরপর তারা ইউকেতে পুরোপুরি স্যাটলের জন্য আবেদন করতে পারবেন।
এ বিষয়ে সরকারের স্বচ্চছতার জন্যে প্রধানমন্ত্রী বরাবরে চিঠি লিখেছেন হোম এফেয়ার্স কমিটির চেয়ারম্যান কিথ ভাজ এমপি। তিনি জানান, রিফিউজি রিস্যাটলের ব্যয় বিশাল। কিন্তু এ বিষয়ে হোম অফিস রেগুলার আপডেট দিতে অপরাগতা জানিয়েছে। কিভাবে, কোথায়, কখন কতোজন রিফিউজিকে রিস্যাটল করা হয়েছে সে ব্যাপারে হোম অফিসের আপডেট দিতে অপরাগতা প্রকাশের পরেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন বলে জানান সিলেক্ট কমিটির চেয়ার কিথ ভাজ।
এসব রিফিউজিদের জন্যে সরকারের প্রায় ১ বিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। ভলনার্যাবল পার্সন রিলোকেশন সংক্ষেপে ভিপিআর স্কীমের অধিনে বৃটিশ সরকার ২০২০ সালের ভেতরে ২০ হাজার সিরিয়ান রিফিউজি আনার ঘোষণা দিয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার রিফিউজি ইতোমধ্যে ইউকেতে এসে পৌছেছেন।
বুধবার পার্লামেন্টে কভেন্ট্রি থেকে নির্বাচিত লেবার এমপি জিম ক্যানিংহ্যামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন সিরিয়ান রিফিউজি মিনিষ্টার। রিফিউজি মিনিষ্টার হ্যারিংটন জানিয়েছেন, ২০১৬-২০১৭ সালে সিরিয়ান রিফিউজি রিস্যাটলের জন্যে ব্যয় হবে ৯৯ মিলিয়ন পাউন্ড। তবে প্রথম বছরের ভিআরপি স্কীমের ব্যয় ইউকের অভারসিজ এইড বাজেট থেকে ব্যয় করা হবে। এ স্কীম বাস্তবায়নে লোকাল অথোরিটিকে সহযোগিতার জন্যে সরকার ইতোমধ্যে ১শ ২৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে।
এ স্কীমের জন্যে ২০১৭-১৮ সালের ব্যয় ধরা হয়েছে ১শ ২৯ মিলিয়ন পাউন্ড। ২০১৮-১৯ সালের জন্যে ১শ ৪৯ মিলিয়ন পাউন্ড এবং ২০২০-২১ সালের জন্যে ৮৩ মিলিয়ন পাউন্ড। ভিপিআর স্কীম বাস্তবায়নের এতো অর্থ কোত্থেকে আসবে সে ব্যাপারে অবশ্য স্বচ্চছ ধারণা দিতে পারেননি রিফিউজি মিনিষ্টার রিচার্ড হ্যারিংটন।