রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪

ইস্ট লন্ডনের বেথনালগ্রীনে উঠতি বয়সীদের মধ্যে গুলাগুলিতে আহত এক কিশোরী

ইস্ট লন্ডনের বেথনালগ্রীনে উঠতি বয়সীদের মধ্যে গুলাগুলিতে আহত এক কিশোরী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বুধবার বিকেলে ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীনে বন্দুকের গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৩ বছরের এক কিশোরী আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, গুলিবিদ্ধ গাড়ির ড্রাইভার ওয়ানওয়ে রোডে হন্ন হয়ে গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনের সামনে গিয়ে থামেন। গাড়ি থেকে বের হয়ে তিনি তড়িত্ব গতিতে পুলিশ স্টেশনে চলে যান। মুহুর্তের মধ্যেই প্রায় ডজনখানেক পুলিশ অফিসার বের হয়ে তার গাড়ি ঘিরে ফেলেন। একই সঙ্গে পুরো রাস্তাটিও বন্ধ করে দেয়া হয়। পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে ট্রেন্ডি স্ট্রীটে (অফ ব্রিকলেন) একটি গাড়িকে উদ্দেশ্যে করে অস্ত্রধারী এক ব্যক্তি আকস্মিকভাবে গুলি চালাতে শুরু করে। এ সময় গাড়ির ভেতরে থাকা ১৩ বছরের এক কিশোরী আহত হয়। গুলির তাড়ায় গাড়িটি চ্যাশায়ার স্ট্রীট হয়ে বেথনালগ্রীণ পুলিশ স্টেশনের পাশে গিয়ে থামে। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ২৩ বছর বয়সী ড্রাইভার পুলিশ স্টেশনে গিয়ে তার গাড়িতে গুলির ঘটনা জানান।

পুলিশ আরো জানায়, এ সময় পুলিশ গাড়িতে থাকা কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এম্বুলেন্স যোগে হোয়াইটচ্যাপল রয়েল লন্ডন হাসপাতালে পাঠায়। এর পরপরই বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ অস্ত্রধারী ব্যক্তির খোঁজে ব্রিকলেনসহ আশপাশ এলাকায় তল্লাশি শুরু করে।

এদিকে ফরেনসিক অফিসাররা গুলিবিদ্ধ মিতসোবাসি কোল্ট গাড়িটি পরীক্ষা নিরীক্ষা করেন। গাড়ির পেছনে গুলি লেগেছে। গাড়ির চালক ২৩ বছর বয়সী ড্রাইভারকে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026