শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২

পানামা পেপারস কেলেঙ্কারিতে স্পেনের শিল্পমন্ত্রীর পদত্যাগ

পানামা পেপারস কেলেঙ্কারিতে স্পেনের শিল্পমন্ত্রীর পদত্যাগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসার পর এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্পেনের ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রী হোসে ম্যানুয়েল সোরিয়া। অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সোরিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়েছে।

পানামভিত্তিক ল’ ফার্ম মোস্যাক ফনসেকার এক কোটি ১৫ লাখ নথি ফাঁসের মধ্য দিয়ে বিশ্বের বহু রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির কর ফাঁকির তথ্য বেরিয়ে আসার পর তিনি হলেন তৃতীয় ব্যক্তি, যাকে পদ ছাড়তে হলো। যদিও সোরিয়া দাবি করেছেন, অবৈধ কোনও কাজে তিনি জড়িত নন।

জুন মাসে অনুষ্ঠিতব্য স্পেনের দ্বিতীয় সাধারণ নির্বাচনের প্রাক্কালে তাঁর এই পদত্যাগের ঘটনা ঘটল। পানামা ভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকা থেকে তথ্য ফাঁস হওয়ার পর অর্থপাচারের অভিযোগে বিশ্বের বেশ কয়েকজন বড় নেতা বিপাকে পড়েছেন। এর আগে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন পদত্যাগ করেন। পদত্যাগ করেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনের চিলি শাখার প্রধান।

পদত্যাগের কারণ ব্যাখ্যায় তিনি বলেছেন, আমি চাই না এ কারণে স্পেনের (পিপলস পার্টির) অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ক্ষতি হোক। এজন্যই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। গত বছর ডিসেম্বরে অমীমাংসিত ভোটের পর স্পেনে আসছে জুনে দ্বিতীয় মেয়াদে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

পানামা পেপার্সে নাম আসায় এর আগে জনদাবির মুখে পদত্যাগে বাধ্য হন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। একই কারণে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চিলি চ্যাপ্টারের প্রধানকেও পদত্যাগ করতে হয়।

ব্রিটিশ দ্বীপ জেরসির একটি অফশোর কোম্পানির সঙ্গে সোরিয়ার লেনদেনের তথ্য পানামা পেপার্সে আসার পর তিনিও সমালোচনার মুখে পড়েন।

মোসাক ফনসেকার ওই ১ কোটি ১৫ লাখ নথি অজানা সূত্র থেকে জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং-এর হাতে আসে। পত্রিকাটি সেসব নথি ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। ১৯৭৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৪০ বছরের এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে তার কিছু অংশ আইসিআইজে প্রকাশ করে।

সম্প্রতি মোসাক ফনসেকা নামে পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস করা হয়। এ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ফাঁস হওয়া কর ফাঁকির তালিকায় আরো রয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সৌদ, মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের এক ছেলে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ছেলে ও মেয়ের নাম।

রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের পাশাপাশি ফুটবল তারকা লিওনেল মেসি এবং ভারতের চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্রবধূ ও অভিনেত্রী ঐশ্বরিয়ার নামও অর্থপাচারকারীদের তালিকায় স্থান পেয়েছে।

এক নজরে পানামা পেপার্স

নাম প্রকাশ করা হয়নি এমন একটি সূত্র থেকে মোস্যাক ফনসেকার ওই ১ কোটি ১০ লাখ নথি জার্মান দৈনিক জুদডয়চে সাইটংয়ের হাতে আসে।

 এরপর সুইডয়চে সাইটং সেসব নথি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়।

আইসিআইজে- এর কাছ থেকে সেসব নথি পায় বিবিসি, গার্ডিয়ানসহ ৭৮টি দেশের ১০৭টি সংবাদমাধ্যম। এখনও চলছে এসব নথির বিশ্লেষণ।

১৯৭৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে মোস্যাক ফনসেকার নথির একটি অংশ প্রকাশ করেছে আইসিআইজে। মে মাসে প্রকাশ করা হবে আরও তথ্য।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026