শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২

রানী এলিজাভেদের জন্মদিনের কেক তৈরি করবেন ব্রিটিশ বাঙ্গালী বেক অফ বিজয়ী নাদিয়া হোসেইন

রানী এলিজাভেদের জন্মদিনের কেক তৈরি করবেন ব্রিটিশ বাঙ্গালী বেক অফ বিজয়ী নাদিয়া হোসেইন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনের কেক তৈরি করছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেইন। গত বছর গ্রেট ব্রিটিশ বেক অফ শিরোপাজয়ী নাদিয়া শুক্রবার এক টেলিভিশন অনুষ্ঠানে এ তথ্য জানান ।

অনুষ্ঠানে নাদিয়া বলেন, তার এই কেক হবে কমলার স্বাদের।তিনি এতোটাই আপ্লুত ছিলেন যে চিৎকার করে এ খবর বলতে ইচ্ছা করছিল তার। রানীর জন্মদিনের কেকের কথা আপনি কতবার বলতে পারেন।আমি তো রানিকে না বলতে পারি না, পারি কি?

লুটনের বাসিন্দা তিন সন্তানের জননী এই বাংলাদেশি বংশোদ্ভূত বলেন, তার সন্তানরা বিষয়টি জানলেও গোপন রেখেছে।

নাদিয়া জানালেন, তিনি এতোটাই ভয়ে ছিলেন যে ওভেনের দিকে নজর দেওয়ার সাহস পাচ্ছিলেন না। কয়েক সপ্তাহ আগে কেক তৈরির আদেশ পেলেও আগে খবরটি তিনি প্রকাশ করেননি। কমলালেবুর দই দিয়ে অরেঞ্জ ড্রিজল কেক তৈরি করছেন নাদিয়া। ২১ এপ্রিল উইন্ডসর ক্যাসলের গিল্ডহলে রানীর জন্মদিনের আয়োজনে তিনি নিজে কেকটি পৌঁছে দেবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026