রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২৬

সৌদি আরবের দেয়া বিনিয়োগ বন্ধের হুমকি আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের দেয়া বিনিয়োগ বন্ধের হুমকি আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবায়ের গত মাসে ওয়াশিংটন সফরের সময় মার্কিন আইনপ্রণেতাদের এক হুমকি দিয়ে বলেন, ২০০১ সালের ৯/১১ হামলায় অভিযুক্ত বিদেশি দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মামলা রুজু করার অনুমোদন বিল মার্কিন কংগ্রেসে পাস হলে সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকৃত ৬০ লাখ কোটি টাকার ট্রেজারি সিকিউরিটিস বিক্রি করে প্রতিশোধ নেয়ার হুমকি প্রদান করেছে।

বশ্য সৌদি আরব দেয়া বিনিয়োগ বন্ধের হুমকি আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বিলটি পাশ হলে সৌদির সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা আছে। তাই ওবামা প্রশাসন এই বিলটি ব্লক করার চেষ্টা চালাচ্ছে।

৯/১১ হামলায় অভিযুক্ত বিদেশি দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিগ্রস্থদের মামলা করার অনুমোদন বিলটি সিনেটর চাক স্কুমার ও জন করনিন প্রথম উত্থাপন করেন। বিলটি পাশ হলে হামলায় ক্ষতিগ্রস্থরা অভিযুক্ত দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে মামলা করার অধিকার লাভ করবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের মিত্র সৌদি আরব ৯/১১ হামলার সঙ্গে জড়িত থাকার কথা কখনো স্বীকার করেনি। কিন্তু ওই হামলায় জড়িত ১৯ জন বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক।

এছাড়া গত ফেব্রুয়ারিতে আটক যাকারিয়া মুসাওয়ি নামের কথিত ২০ তম ছিনতাইকারী ৯/১১ হামলায় আল-কায়েদার জড়িত থাকার কথা স্বীকার করেছে। আল-কায়েদা সৌদি রাজপরিবারের সমর্থনপুষ্ট জঙ্গি গোষ্ঠী।

ওবামা প্রশাসন মার্কিন কংগ্রেসকে বিলটি পাশ না করার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করছে। স্টেট ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তা ও পেণ্টাগণ সিনেটের আর্মড সার্ভিস কমিটিকে গতমাসে সতর্ক করে দিয়ে জানিয়েছে, বিলটি মার্কিন অর্থনীতির ক্ষতির কারণ হতে পারে। এ ব্যাপারে যোগাযোগ করেও সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025