শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬

লন্ডন মেয়র নির্বাচনে হাউজিং ক্রাইসিস ইস্যু হতে পারে জয়-পরাজয়ের নিয়ামক শক্তি

লন্ডন মেয়র নির্বাচনে হাউজিং ক্রাইসিস ইস্যু হতে পারে জয়-পরাজয়ের নিয়ামক শক্তি

সৈয়দ শাহ সেলিম আহমেদ: আগামী মাসের ৫ তারিখ অনুষ্ঠিত হবে লন্ডনের মেয়র নির্বাচন।

শক্তিশালী ও চির প্রতিদ্বন্ধি দুই দল- লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি তাদের শক্তিশালী দুই প্রার্থী যেমন দিয়েছে, তেমনি লিবডেম সহ অন্যান্য কয়েকটি দলসমেত সর্বমোট ১২ জন প্রার্থী সিটিহলের নগর পিতা হওয়ার দৌড়ে প্রতিদ্বন্ধিতা করছেন। লেবার দলের প্রার্থী সাদিক খান আর কনজারভেটিভ দলের প্রার্থী জ্যাক গোল্ড স্মীথকেই ঘিরেই মূলতঃ নির্বাচনী ডামাঢোল গড়াচ্ছে। প্রতিদিনই সাদিক ও গোল্ড স্মীথ দুজনই লন্ডনারদের জন্য নিজেদের পলিসির পক্ষে সাফাই আর ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন।

তবে মেয়র নির্বাচনে সব কিছুকেই ছাড়িয়ে মূলত হাউজিং ক্রাইসিসের ইস্যুটিই বেশী প্রাধান্য পাচ্ছে ভোটারদের কাছে। কেননা, ইপসোস মরিসের জনমত জরিপেও এই একই বিষয় উঠে এসেছে, যেখানে অর্ধেকেরও বেশী লন্ডনের ভোটাররা মনে করেন হাউজিং ইস্যুই সব চেয়ে বড় ইস্যু।

লন্ডন বর্তমানে গত দুই বছরের তুলনায় ১৩ পার্সেন্টেরও অধিক হাউজিং সমস্যায় আক্রান্ত। যদিও বিগত মেয়র কেন লিভিংষ্টোন এবং হালের বরিস জনসন নানা পদক্ষেপ নিয়েও ক্রমবর্ধমান হাউজিং সমস্যার কুলকিনারা কিছুই করতে পারেননি।

ক্রমবর্ধমান হাউজিং সমস্যা লন্ডনারদের উদ্বেগ উৎকণ্ঠা এখন চরম আকারে। লন্ডন সিটিতে বর্তমান মেয়রের সময়ে এখন প্রায় এভারেজ ১২০,০০০ এর মতো লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছে বা বসতি স্থাপনের জন্য এসেছেন, যা এর আগের টার্মের কেন লিভিংষ্টোনের বছরের তুলনায় ৫৫ পার্সেন্ট বেশী বৃদ্ধি পেয়েছে।

বলা হচ্ছে, অর্থাৎ থিংক ট্যাংক আর হাউজিং এক্সপার্টরা বলছেন, বর্তমান এই ক্রমবৃদ্ধির সাথে তাল মেলাতে হলে বছরে ৫০,০০০ নতুন হাউস বিল্ডিং গড়ে তুলতে হবে আবশ্যিকভাবে- এর কোন বিকল্প নেই। আবার ক্রমবর্ধমান লোকসংখ্যার তুলনায় টিএফএল এবং লন্ডনের জায়গা জমির প্রসার সেভাবে গড়ে উঠেনি।

এমনও অনেক লন্ডনার(অন্য অর্থে কুট্রি)আছেন, যারা সহজেই সমীকরন করে বলছেন, লন্ডনের হাউজিং ক্রাইসিসের মূলে বিদেশী বিল্ডার ও বিনিয়োগকারীরা দায়ী। এই কুট্রিদের সাথে আধুনিক কালের হাউজিং এক্সপার্টরাও সুর মিলিয়ে সমীকরন করছেন। বলা হচ্ছে, লন্ডনের বাইরে ৭ পার্সেন্ট নতুন বাসা বাড়ি বানানো হচ্ছে, আর ২০ পার্সেন্ট নতুন বাড়ি লন্ডনের ভিতরে গড়ে তোলা হলেও তা মূলত বিদেশীদের(বিদেশী বায়ার) দ্বারা হচ্ছে।

এই অবস্থায় সেন্টার ফর পলিসি ষ্টাডিস বলছে, লন্ডনের মেয়র নির্বাচনে এই হাউজিং ইস্যু এখন প্রধান ইস্যু হিসেবে দেখা দিয়েছে। জ্যাক ও সাদিক খানও সেদিকেই তাদের নির্বাচনী ফোকাস করেছেন। অবস্থাদৃষ্ঠে মনে হচ্ছে সাদিক খান বেশ কিছু ভালো প্রস্তাবনা নিয়ে এগিয়ে এলেও কার্যকারিতা ও সমস্যা সমাধানে কতোটুকু প্রভাব ফেলবে সেটাই বড় প্রশ্ন। কিন্তু মোটা দাগের যে প্রশ্নটি সামনে এসেছে, সেটা হলও এফরডেবল হাউজিং।

সাদিক বলছেন, ৫০ পার্সেন্ট এফরডেবল হাউজিং করার লক্ষ্যে লন্ডনে তার পরিকল্পনা রয়েছে। সেজন্যে সাদিক অনেক ভালো ভালো কথাও বলছেন এবং জোর দিয়ে বলছেন, তিনি সক্ষম সেভাবে কাজ করতে। অধিকতর জনপ্রিয় কেন লিভিংষ্টোনও একই এফরডেবল হাউজিং এর কথা বলে ভোটারদের মন জয় করলেও তার মেয়রকালীন সময়ের হিসেবে দেখা গেছে, মাত্র ৩৬ পার্সেন্ট টার্গেট তিনি ফিল আপ করতে সক্ষম হয়েছিলেন, যা তার মেয়রকালীন সময়ের সব চাইতে করুন এক অধ্যায় হিসেবে লন্ডনারদের স্মৃতিতে জাগরুক হয়ে আছে ।

এদিকে প্রোপার্টি ডেভেলপর যারা লন্ডনে হাউজ বিল্ডিং ডেভেলপ করছেন, তাদের উপর অনেক বোঝা হয়ে আছে, যে কারণে আমরা দেখি , কমিউনিটি হাউজিং লেভি (সিআইএল) ইনফ্রাস্ট্রাকচারের সাহায্য করার পরেও তাদের দ্বারা মাত্র ১৪.০৫ পার্সেন্ট পূরণে সক্ষম।

অন্যদিকে বিভিন্ন সংস্থা যেভাবে বলছে, লন্ডনের হাউজিং সমস্যায় মূলত বেসরকারি খাতের বাসা বাড়ীর ভাড়া বৃদ্ধি লাগামহীনভাবে দায়ী, এই লাগামহীন ভাড়া বৃদ্ধিকেও অনেকে সমস্যার মূলে দেখলেও সাদিক বলছেন, তিনি হাউজিং রেন্টকে ক্যাপ রাখবেন। জনপ্রিয় এই রেন্ট ক্যাপ রাখা- কিন্তু সমস্যার নির্দেশ বা চিহ্নিত করা বুঝায়। সমস্যা সমাধানের পথ বাতলে দেয়না রাতারাতি কিংবা দীর্ঘমেয়াদের জন্য। সমস্যার মূলে মলম লাগিয়ে প্রশমিত করে রাখা আর সমস্যা সমাধানে বাস্তব ও তড়িৎ পদক্ষেপ দুটি সম্পূর্ণ ভিন্ন। জ্যাকও প্রায় একই রকম পরিকল্পনা ফোকাস করছেন যদিও শব্দ চয়ন কিছুটা ব্যতিক্রম ও ভিন্ন মাত্র।

জ্যাক গোলড স্মীথ এবং সাদিক খান লন্ডনের গ্রিন বেল্ট রিভিউ করার রুলড আউট করেছেন। লন্ডনের হাইজিং সমস্যার সমাধানে ব্রাউনফিল্ডস ডেভেলপম্যান্ট জরুরী হয়ে উঠেছে- এর বিকল্প হয়তো কারো কাছে থাকলেও এই মুহুর্ত্তে দৃশ্যমান নয়। লন্ডনের ভিতরে ২২ পার্সেন্ট বাউন্ডারিই গ্রিনবেল্টের অন্তর্গত- যার অধিকাংশই অতীব জরুরী। অথচ ৭২২ হেক্টর লন্ডনের বিল্ডিং সমূহের মধ্যে মাত্র ৭ পার্সেন্ট গ্রিনবেল্টের মধ্যে।

প্যারিসে যেখানে বছরে ৭০,০০০ ঘর-বিল্ডিং তৈরি করা হয়, সেরকম ব্যবস্থাও হতে পারে সমস্যার সমাধান।সেক্ষেত্রে প্যারিস স্টাইলে ঘর-বিল্ডিং ডেলিভারির জন্য একই স্টাইলে টিএফএলকে নিতে হবে ভুমিকা- যাতে লন্ডনের ট্রান্সপোর্ট আরো অধিক এক্সপানসান করে আউটার লন্ডনের কম্যুনিকেট সহজতর এবং স্বাভাবিক করে গড়ে তুলতে হবে- অন্যান্য ডিপার্টম্যান্টের সমন্বয় ও আন্তঃমন্ত্রণালয় পরিকল্পনার মাধ্যমে ।

এদিকে লন্ডন ফোরাম, লন্ডন ফার্স্ট, কমিউনিটিস এবং স্থানীয় সরকারের কমিটিসমূহ গ্রিনবেল্ট সাইজ রিভিউ এর আহবান জানিয়েছেন।যার অধিকাংশই আবশ্যিক বিষয়সমূহের মধ্যে পড়ে।লন্ডনের গ্রিনবেল্টের ৬০ পার্সেন্টই পড়েছে টিউব বা ষ্টেশনের মধ্যে মাত্র ১২ মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। সাইট চিহ্নিতের সময়ে ডেভেলপম্যান্টের সাথে সাথে সাইটের পরিবেশ উন্নয়ন এবং একই সাথে নাগরিক(সিভিক) মূল্যবোধের উন্নয়ন সেই সাথে জরুরী।

এখন দেখার বিষয় জ্যাক কিংবা সাদিক যিনিই মেয়র হন- লন্ডনবাসীদের জন্য এফরডেবল হাউজিং গড়ে তোলা এবং আর ইন্টেরিম পিরিয়ডের জন্য বেসরকারি হাউজিং এর রেন্ট ক্যাপ কতোটা ধরে রেখে কতো দ্রুততম সময়ের জন্য একশন করেন, সেটাই লন্ডনারদের হাউজিং ক্রাইসিসের সমাধানের মূলে কার্যকরী পদক্ষেপে এগিয়ে আসেন- তার উপর নির্ভর করছে এই ক্রমবর্ধমান সমস্যার সামাধান।

৫মে তারিখের নির্বাচনী ফলাফলের দিকে তাই লন্ডনারদের চোখ যেমন বেশী, তার চেয়ে আরো বেশী তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন, হাউজিং সমস্যা নিয়ে কে কী কার্যকর ব্যবস্থাকে ফোকাস করছেন, সেদিকেই এখন সকলের দৃষ্টি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026