শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪

মুড ভাল করতে ১০ টিপস

মুড ভাল করতে ১০ টিপস

শরীর স্বাস্থ্য ডেস্ক: চাকরি তো যেমন-তেমন। কলেজে যেতে তো আরও অসহ্য লাগে। কিন্তু তা বলে মুড খারাপ করে বসে থাকলে তো আর চলবে না। কী করে মুড ভাল করা যায় তার ১০টি টিপস:

১) ঘুম ভেঙে উঠে কাজ বা পড়াশোনা নিয়ে কিচ্ছুটি ভাববেন না। সবচেয়ে প্রিয় মিউজিক বা গানটি চালিয়ে দিন। সেটা শুনতে শুনতেই রেডি হতে থাকুন।

২) ব্রেকফাস্টটা যেন একদম মনের মতো হয়। যা খেতে ভাল লাগে তাই খান তবে অবশ্যই বুঝে-শুনে যাতে শরীর খারাপ না হয়।

৩) আলমারি বা ওয়ার্ডরোব খুলে সবচেয়ে পছন্দের পোশাকটি বার করুন। সাজগোজ যেন হয় নিখুঁত। অফিস হোক বা কলেজ, ফাঁট বজায় রাখতেই হবে।

৪) বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই একটা ক্যাডবেরি কিনে নিন। বাসে বা মেট্রোয় বসে তারিয়ে তারিয়ে খান। কে কী দেখল বা বলল, কেয়ার করবেন না।

৫) নিজেকে মনে মনে বলুন যে আর মাত্র ৮ থেকে ৯ ঘণ্টা। তার পরেই আপনি বাড়ি ফিরবেন। মনের গুম হয়ে থাকাটা কাটবে।

৬) সন্ধেবেলা বা রাতে বাড়ি ফিরে কী খাবেন, কী কী করবেন সে সব প্ল্যান করুন কাজের ফাঁকে। সাতপাঁচ ভাবতে ভাবতেই দেখবেন অর্ধেক দিন পার হয়ে গিয়েছে।

৭) অফিসে গিয়ে আগে নিজের ওয়র্কস্টেশনটা ঝকঝকে, তকতকে করে ফেলুন। এটাও খানিকটা কাজে মন বসাতে সাহায্য করবে।

৮) দু’ঘণ্টা ছাড়া ছাড়া অ্যালার্ম সেট করে রাখুন। যখন যখন অ্যালার্ম বাজবে, তখনই মনটা খুশিতে ভরে উঠবে। মনে হবে যাঃ, এতটা সময় কেটে গেল। তবে তো আর মাত্র…

৯) অফিসেই থাকুন বা কলেজে, দুপুরের লাঞ্চটা যেন হয় জব্বর এবং সেটা বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে আড্ডা দিতে দিতে করুন। টেনশন সহজেই পালাবে।

১০) সম্ভব হলে সন্ধেবেলা কোনও হ্যাং-আউটের প্ল্যান করুন। নন্দনে ঠেকও হতে পারে আবার কফিশপ ডেটও হতে পারে। কিন্তু ভাবখানা এমন রাখুন যেন আজই উইকএন্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026