বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৯

বিশ্বের সবচেয়ে বয়সী মানুষের স্বীকৃতি চান সাইফুদ্দিন

বিশ্বের সবচেয়ে বয়সী মানুষের স্বীকৃতি চান সাইফুদ্দিন

বিস্ময়কর ডেস্ক: নেতাজী সুভাষ চন্দ্র বসুর গাড়ির চালক কর্নেল নিজামুদ্দিন ওরফে সাইফুদ্দিন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছেন। সরকারি ডকুমেন্ট অনুযায়ী তার বয়স এখন ১১৬ বছর।

তবে এখনও আন্তর্জাতিক পর্যায় থেকে তাকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে স্বীকৃতি মেলেনি। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এই স্বীকৃতি দাবি করেন। এ বয়সেও দিব্যি সুস্থভাবে বেঁচে আছেন তিনি।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলতে গিয়ে ১১৬ বছর বয়সী নিজামুদ্দীন সংবাদ শিরোনাম হন। ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট অনুযায়ী তার জন্ম ১৯০০ সালে।

এর আগে ১১৪ বছর বয়সী এক জাপানি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত মানুষ। তিনি সম্প্রতি মারা গেছেন। তার মৃত্যুর ফলে এখন কর্নেল নিজামুদ্দিন হতে চলেছেন বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত মানুষ। বর্তমানে তার বয়স ১১৬ বছর ৩ মাস ১৪ দিন।

সেই হিসাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে নিজামুদ্দিনের নাম ঠাঁই পাবে এটাই স্বাভাবিক। নিজামুদ্দিনের সহধর্মিনী মিসেস আজবুন্নেসার বয়স ১০৭ বছর। তারা দু’জনেই একত্রে ভারতের কেন্দ্রীয় ব্যাংকে একটি যৌথ অ্যাকাউন্ট খুলেছেন।

এলাকাবাসী এবং জেলা প্রশাসন নিজামুদ্দিনের বয়স এবং শারীরিক সুস্থতার জন্য আনন্দ প্রকাশ করেছেন। নিজামুদ্দিনের মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে প্রতিবেশী হিসাবে পেয়ে নিজেদের তারা ধন্য মনে করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026