শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২

হিংস্রতার দায়ে শিপনকে বাংলাদেশে ফেরত পাঠাতে আদালতের কঠোর নির্দেশ

হিংস্রতার দায়ে শিপনকে বাংলাদেশে ফেরত পাঠাতে আদালতের কঠোর নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডের ব্রাডফোর্ড শহরে অবৈধভাবে বসবাসরত একজন বাংলাদেশী অপরাধীকে দেশে ফেরত পাঠাতে কঠোর নির্দেশ দিয়েছেন ব্রাডফোর্ড ক্রাউন কোর্টের বিচারক। আদালতের রায়ে দন্ডিতেঐ ব্যাক্তির নাম শিপন আহমদ।

জানা যায়, ৩৯ বছর বয়সী অবৈধ ইমিগ্র্যান্ট শিপন আহমদকে অত্যন্ত হিংস্র ব্যক্তি হিসেবে উল্লেখ করে বিচারক তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন। অবশ্য এরইমধ্যে তাকে দুটি অপরাধের দায়ে ১৮ বছরের জেলদন্ড দেয়া হয়েছে। ৫ বছরের শিশুকে নির্মম ও বেদনাদায়ক নির্যাতনের অভিযোগে ১০ বছর এবং পাবে অপর ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে ৮ বছরের জেলদন্ড প্রদান করা হয়। এর আগেও শিপন আহমদের বিরুদ্ধে বেনিফিট ফ্রড এবং পুরনো পার্টনারকে হয়রানীর অভিযোগে অভিযুক্ত হন।

আদালতে রায়ের শুনানিতে শিপনের অপরাধে বর্ণনায় ব্রাডফোর্ড ক্রাউন কোর্টের জাজ জনাথন ডারহ্যাম হল কিউসি বলেন, ৫ বছরের এক শিশু সন্তানকে গাড়ি দিয়ে মুড়িয়ে দেয়া এবং নাইটক্লাবের ভেতরে অপর এক ব্যক্তিকে গ্লাস দিয়ে আক্রমণের অভিযোগে এই সাজা প্রদার করা হল্ এবং দন্ডিত বাংলাদেশের নাগরিক শিপন আহমদকে দেশে ফেরত পাঠাতেও মতামত দিয়েছেন জাজ জনাথন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026