শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বর্তমানে শুধুমাত্র লন্ডন নগরীতে প্যাভমেন্টে গাড়ি পাকিংয়ের জড়িমানা পাউন্ড বহাল রয়েছে। এবার পুরো ইংল্যান্ড জুড়ে প্যাভমেন্টে গাড়ি পার্কিং প্রতিরোধে জড়িমানা আদায়ের পরিকল্পনা করছে সরকার।
সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রোড সেফটি এবং ডিজ্যাবিলিটি গ্রুপ। ১৯৭৪ সাল থেকে গ্রেটার লন্ডনের যে কোনো বারায় প্যাভমেন্টে গাড়ি পার্কিংয়ের জন্যে জড়িমানা আরোপ করার আইন রয়েছে। কিন্তু লন্ডনের বাইরে দেশের অন্যান্য এলাকায় এ ধরনের কোনো আইন বা জড়িমানার বিধান নেই।
ডিজ্যাবল, গাইড ডগ ওয়াকার, হুইল চেয়ারব্যবহারকারীসহ সব ধরনের পথচারির নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার পুরো দেশব্যাপি প্যাভমেন্ট পার্কিং ফাইন প্রবর্তনের ঘোষণা দিয়েছে। সরকার লন্ডনের মতো সারাদেশব্যাপি এ নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে। পথচারিদের নিরাপদে চলাচলের স্বার্থেই দেশব্যাপি প্যাভমেন্ট পার্কিং জড়িমানা করা হচ্ছে বলে জানিয়েছেন বৃটিশ ট্রান্সপোর্ট মিনিষ্টার।