শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২

রানীকে ৯০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে লন্ডনে এসে ব্রিটেনকে ইইউ এর সাথে থাকতে বললেন ওবামা

রানীকে ৯০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে লন্ডনে এসে ব্রিটেনকে ইইউ এর সাথে থাকতে বললেন ওবামা

শীর্ষবিন্দু নিউজ: বিদায় বেলায় ব্রিটেনে শেষ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। অবশ্য আরেকটি উপলক্ষ্য ব্রিটেনের রানী এলজাভেদকে ৯০তম জন্মদিনে সরাসরি শুভেচ্ছা জানানো। আরব দেশ ষপর শেষে স্ত্রী মিশেল ওবামাকেকে নিয়ে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার লন্ডনে পৌছেছেন ওবামা।

শুক্রবার দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এক নিবন্ধে ওবামা যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার আহ্বান জানিয়েছেন। দ্য টেলিগ্রাফের নিবন্ধে ওবামা লেখেন, যুক্তরাষ্ট্র্র দেখেছে আপনাদের (ব্রিটেন) বলিষ্ঠ কন্ঠ কিভাবে বিশ্বে ইউরোপের শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে। ইইউ সদস্যপদ বিশ্বব্যাপী ব্রিটেনের প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছে এবং ব্লকটিও আরও শক্তিশালী হয়ে উঠেছে।

এতে করে ইইউ উন্মুক্ত থেকেছে, বাইরের দিকে দৃষ্টি দিতে পেরেছে এবং আটলান্টিকের অপর পারের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জুড়ে থাকতে পেরেছে। ইইউ য়ে থাকা না থাকার প্রশ্নে যুক্তরাজ্যে ২৩ জুনে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে। ব্রিটেনকে বন্ধু দেশ হিসাবে উল্লেখ করে ওবামা ইইউ ত্যাগ না করার পক্ষে ভোট দেওয়ার জন্য ব্রিটিশদেরকে আহ্বান জানান।

ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যায়, তাহলে তারা উন্নতি আর ক্ষমতা, দুটোই হারাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লন্ডন সফরে এসে মি. ওবামা এই মন্তব্য করেছেন। কারণ তার মতে, ইউনিয়নের সদস্যপদ বিশ্বে ব্রিটেনের প্রভাব কমায়নি বরং এটি আরো তুলে ধরেছে।

পত্রিকার নিবন্ধে ওবামা অবশ্য বলেছেন, ইইউ সদস্যপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি দেওয়ার এখতিয়ার আসলে ব্রিটিশ ভোটারদেরই। তবে তিনি এও বলেন, তাদের সিদ্ধান্তের যে ফল হবে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থও জড়িত। তার কথায় সাড়া দিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক ট্যুইটে বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ। একারণে আমাদের ইইউ’য়ে থাকা উচিত কেন সে সম্পর্কে বারাক ওবামার বলা কথা শোনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে একটি বৈঠকের পর বারাক ওবামা বলছেন, ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরণের বাণিজ্য চুক্তিতে দেশটি শেষের কাতারে চলে যাবে। বরং ইউনিয়নে থেকেই একটি শক্তিশালী ইউরোপকে নেতৃত্ব দেয়াই ব্রিটেনের জন্য ভালো। কারণ এর ফলে তারা বিশ্বেও বড় ভূমিকা রাখতে পারবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও অবশ্য বলছেন, ইউনিয়নে ব্রিটেন থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্ত ব্রিটিশ জনগণের। তবে আমাদের বন্ধুরা কি বলছে, সেটাও আমাদের অবশ্যই শোনা উচিত। ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে সামনের জুন মাসে ওই গণভোট হওয়ার কথা রয়েছে।

যদিও ইউনিয়নে থাকা না থাকা নিয়ে ওবামার মন্তব্যের সমালোচনা করছেন ইইউ থেকে বেরিয়ে আসা সমর্থনকারীরা। এমনকি তাকে মেয়াদহীন প্রেসিডেন্ট বলে বিদ্রূপ করেছেন টোরি এমপি ডোমিনিক রাব। তবে ওবামা বলছেন, কোন ভোট তিনি ভোট প্রভাবিত করতে চান না, শুধুমাত্র ব্রিটেনের একজন বন্ধু হিসাবেই তার এই পরামর্শ। তবে এই গণভোটের ফলাফলে যেহেতু যুক্তরাজ্য আর আমেরিকার সম্পর্কে ও উন্নয়নে প্রভাব পড়বে, তাই গণভোটের দিকে তাকিয়ে রয়েছে আমেরিকাও, বলছেন ওবামা।

বারাক ওবামা বলেন, ইউরোপীয় মিত্রদেশগুলোর সঙ্গে থাকলে ব্রিটেন আরও কার্যকরভাবে সন্ত্রাস মোকাবেলা করতে পারবে। ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে পশ্চিমা বিশ্ব দুর্বল হয়ে পড়বে এ আশঙ্কা থেকেই ওবামা লন্ডন সফরে গিয়ে ব্রিটেনকে এ ব্লকে থাকার আহ্বান জানালেন। ইইউ’য়ে ব্রিটেনের সদস্যপদ রাশিয়ার আগ্রাসন থেকে শুরু করে সন্ত্রাস পর্যন্ত সবকিছু মোকাবেলায় বিশ্বকে আরও সক্ষম করে তুলেছে বলে মনে করেন ওবামা।

কিন্তু তার এ আহ্বানের তীব্র সমালোচনা করেছে ইইউ ত্যাগের পক্ষের শিবির। লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, আমেরিকান হিসাবে ওবামার ইইউ সদস্যপদ নিয়ে কথা বলা উচিত না। কারণ, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের সঙ্গে ইইউ সিস্টেম এক নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনদিনের রাস্ট্রীয় সফরে যুক্তরাজ্যে রয়েছেন স্বস্ত্রীক বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ব্রিটেনে এটাই্ বারাক ওবামার শেষ সফর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026