শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬

দুই দিনের প্রবল ঘূর্ণিঝড় আর শিলাবৃষ্টিতে সিলেট জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি: বন্যার আশংকা

দুই দিনের প্রবল ঘূর্ণিঝড় আর শিলাবৃষ্টিতে সিলেট জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি: বন্যার আশংকা

নিউজ ডেস্ক: সিলেটে গত দুই দিনের ঘূর্ণিঝড় আর শিলাবৃষ্টিতে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। ছাতকে ঘরের নীচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বড়লেখায় দেয়াল ধসে সদর ইউনিয়ন অফিসের বিল্ডিং ভেঙ্গে গেছে। টানা বৃষ্টিপাতে বিভিন্ন উপজেলায় আগাম বন্যার উপক্রম। কয়েকটি উপজেলায় বন্যায় রাস্তাঘাট, বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বিভাগের সবগুলো উপজেলার বোরো ফসল তলিয়ে গেছে পানির নিচে।

প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করে আগাম বন্যার জন্য সতর্কবার্তা পৌঁছানো হচ্ছে। বন্যার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তলিয়ে যাওয়া হাওরগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিচ্ছেন সরকারী কর্মকর্তারা।

আবহাওয়া অফিস জানিয়েছে আরো দু’একদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ জন্য আকস্মিক বন্যাও দেখা দিতে পারে। ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও ভারি বর্ষণে বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিনিধিরা সংবাদ পাঠিয়েছেন।

আমাদের ছাতক প্রতিনিধি আমিনুল ইসলাম হিরণ জানান, ছাতকে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে পুরোপুরিভাবে লন্ডভন্ড হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। এতে খরিদিচর গ্রামের আনোয়ারা বেগম নামের এক মহিলা নিহত ও আহত হয়েছে অন্ততঃ দেড় সহ¯্রাধিক লোক। এরসাথে সুরমা নদীতে অব্যাহত পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে হাওর-বিলের বোর ফসল। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫ঘন্টাব্যাপী শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড়ে ছাতক পৌরসভা, দক্ষিণ খুরমা, চরমহল্লা, দোলারবাজার, কালারুকা, দোয়ারাবাজার সদর ও দোহালিয়া ইউনিয়নের ৩০টি গ্রাম ঘুর্ণিঝড়ের প্রচন্ড আঘাত লক্ষ্য করা যায়।

এসময় ছাতক সদর ইউনিয়নের বড়বাড়ি, চরমহল্লা ইউনিয়নের খরিদিচর, টেটিয়ারচর গ্রাম ও বাজার, চুনারুচর, চরমাধব, কালিয়ারচর, চরচৌড়াই, গারুচুরা, বল্লভপুর, দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানী, পুরাখাঁটি, হরিশ্বরণ, রামচন্দ্রপুর, হলদিউরা, উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুর, ধারণ, দোয়ারাবাজর সদর ইউনিয়নের নৈনগাঁও, দোহালিয়া ইউনিয়নের নয়াবেরী, দোলারবাজার ইউনিয়নের মঈনপুর, আলমপুর, ভাওয়াল, জাহিদপুর, শেরপুর, রাউলী, চানপুর, আনুজানি, মামনপুর, কালারুকা ইউনিয়নের মিত্রগাঁও, হরিশপুর, শিমুলতলাসহ প্রায় ৩০গ্রামে ঘুর্ণিঘড়ে বিধ্বস্থ ও ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় সহস্রাধিক ঘরবাড়ি।

এরসাথে কয়েক সহ¯্রাধিক গবাদি পশু, হাস-মুরগী, পশু-পাখির মৃত্যু ও আহত হয়েছে। ঘুর্ণিঝড়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে হাতধলানী ও পুরাখাঁটি গ্রামে। এতে হাতধলানী জামে মসজিদের মিনার ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন মারুফ মিয়া (৫০)।

একই গ্রামের ফারুক মিয়া, তার স্ত্রী, আব্দুল আউয়াল, কাউসার, মিজাদ, জাবেদ, হাফিজুর, রোপিয়া খাতুন, শাবানা বেগম, আমির, আব্দুস ছুবহান ও তার স্ত্রী, আব্দুল মালিক ও চুনারুচর গ্রামের আব্দুল আলিম (৩০), টেটিয়ারচর গ্রামের সিরাজুল ইসলাম (৪৫)সহ বিভিন্ন গ্রামের দেড় সহ¯্রাধিক লোক আহত ও নিহত হয়েছে খরিদিচর গ্রামের আব্দুল হকের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কৈতক ও ছাতকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। হাতধলানী গ্রামের হেলাল উদ্দিনের একবছরের মেয়েকে ঘুর্ণিঝড়ে শূন্যে তুলে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়। একই গ্রামের সাজ্জাদ মিয়া, আব্দুল আউয়াল, উকিল মিয়া, জালাল উদ্দিন, সিরাজুন নেছা, খুশিদ আলী, কনাই মিয়া, আব্দুস সালাম, হাতিম উদ্দিন, রানা, সুফু মিয়া, মাষ্টার গোলাম মোস্তফা, আনোয়ার, সমর আলী, আব্দুল মতলিব, ফজর উদ্দিন, আঙ্গুর মিয়া, নজর উদ্দিন, আবুল লেইছ, সামছু মিয়াসহ এসব ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের সহরাধিক কাঁচা, পাকা ও সেমি পাকা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। আঙ্গুর মিয়ার বাড়ির দু’তলার দেয়াল ভেঙ্গে পড়েছে।

একই সময়ে শিলাবৃষ্টিতে উপজেলার সবগুলো হাওর-বিলের বোর ধান ঝরে পড়েছে। সুরমা নদীতে অব্যাহত পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে বোর ফসল। ফলে হাজার কৃষক এখন চোখে সর্ষে ফুল দেখছে। তবে শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি। শুক্রবার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য লোকজন এসব এলাকা পরিদর্শন করেছেন।

কানাইঘাট প্রতিনিধি জানান, কানাইঘাটে গত দু’সপ্তাহ ধরে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও ভারি বর্ষণ ও টানা বিদ্যুৎ না থাকায় জীবন যাত্রা চরম ভাবে ব্যাহত হচ্ছে। এরমধ্যে উপজেলার ৯টি ইউয়িনের ইউপি নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঝড় বৃষ্টির ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঘুর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার কয়েকটি ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতের দিকে বয়ে যাওয়া প্রচন্ড ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে আঁধাকাচা ও পাকা টিনসেডের ৫ শতাধিক বাড়ীঘর বিধ্বস্ত এবং বুরো ফসল এবং বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ে ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। পৌর এলাকার কিছু অংশ ছাড়া পুরো উপজেলা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে।

এমতাবস্থায় আজ উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রচন্ড ঘুর্ণিঝড়ে ক্ষতি গ্রস্ত বিধ্বস্ত কানাইঘাট সদর ইউপির নিজ চাউরা উত্তর, আগ্রীপাড়া, বড়কান্দি, এলাকার বাড়ী ঘর গতকাল পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক লুৎফুর রহমান, সদর ইউপি আ’লীগের প্রার্থী হোসেইন আহমদ বিএনপি সমর্থিত প্রার্থী মামুন রশিদ, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলাম। তারা বিধ্বস্ত বাড়ী পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান এবং আর্থিক অনুদানও দেন।

এছাড়া প্রচন্ড ঘুর্ণিঝড়ে ৫নং বড়চতুল ইউপির মালিগ্রাম, লখাইরগ্রাম, কুড়ারপার, পৌরসভার দুর্লভপুর, খেলুরবন্দ, হকারাই সহ উপজেলার বেশ কয়েকটি গ্রামে ৫ শতাধিক বাড়ীঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে ঘুর্নিঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়তি সাধিত হয়েছে। ৫ শতাধিক বাড়ী ঘর বিধ্বস্তের পাশাপাশি ব্যাপক গাছপালা ও বুরো ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

জগন্নাথপুর প্রতিনিধি জানিয়েছেন, সপ্তাহ ব্যাপী দফায় দফায় ঘুর্নিঝড়, শীলাবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ এ পর্যন্ত বিপুল পরিমান ঘর বাড়ি, গাছপালা বিধবস্ত হয়েছে। এছাড়াও বিদ্যুতের অসংখ্য খুটি উপরে পড়ে যাওয়ার কারনে বিদ্যুত ব্যবস্থার চরম বিপর্যয় দেখা দিয়েছে। জগন্নাথপুরের বিদ্যুত বিভাগের কর্মকর্তা কর্মচারীরা দিন-রাত সঞ্চালন লাইনের কাজ চালিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে ২/১ঘন্টা বিদ্যুতের সংযোগ চালু থাকার পর অব্যাহত ঝড় তোপানে বার বার ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে বিদ্যুতের দেখা মিলছেনা। ব্যবসা বানিজ্যে স্থবিরতার পাশাপাশি জনসাধারন চরম ভোগান্তির শিকার হয়েছেন।

এদিকে অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা, নলজুর নদীসহ বিভিন্ন নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে উপজেলায় বন্যা হওয়ার আশংকা দেখা দিয়েছে। কৃষকরা যেসব ধান কেঁটে আনতে সক্ষম হয়েছেন সেগুলো আবার মাড়াই ও শুকানো নিয়ে চরম বিপাকে পড়েছেন। বিভিন্ন প্রচার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, ভু-কম্পন ও বন্যার আশংকার সংবাদে লোকজন আতংকগ্রস্থ হয়ে পড়েছেন। সম্প্রতি বন্যার আশংকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করে পুরো উপজেলার উচু, নীচু জমির ফসল দ্রুত কেটে আনার জন্য কৃষকদের অনুরোধ জানাানো হয়েছে।

কিন্তু কৃষি শ্রমিকের অভাবে অধিকাংশ কৃষক ও মহাজনরা তাদের ফলানো ফসল কেটে আনতে পারছেননা। চোখের সামনে পাকা জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্যে দেখে অনেক কৃষকরা ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে দেখা গেছে। এদিকে সম্প্রতি অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে উপজেলার বৃহত নলুয়া ও মইয়ার হাওরসহ বেশ কটি হাওরে পানি প্রবেশ করায় আধা পাঁকা ধান পানিতে তলিয়ে যায়।

সরেজমিন হাওর এলাকা ঘুরে দেখা গেছে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচী এলাকায় মোকামের খাল ও দিঘলবাক কুশিয়ারার ডান তীরের ফসল রক্ষা বাধটি ঠিকে থাকায় ঐ এলাকার বানাইর হাওরের ১হাজার হেক্টর জমির ফসল রক্ষা পেয়েছে। এলাকাবাসী জানান, আওয়ামীলীগ নেতা মসহুদ আহমদ স্থানীয় কৃষকদের সাথে নিয়ে দিন-রাত প্রানপন চেষ্টায় বাধের নির্মান কাজ সঠিকভাবে সম্পন্ন করার কারনে কৃষকরা এ পর্যন্ত হাওরের ৩ভাগ ফসল কাটতে সক্ষম হয়েছে। কৃষকরা জানান, ফসল পানিতে তলিয়ে না গেলেও শীলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষি শ্রমিকের অভাবে ধান কাঁটা সম্ভব হচ্ছেনা।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আওয়ামীলীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ইতোমধ্যে পানিতে তলিয়ে যাওয়া হাওরগুলো পরিদর্শন করেছেন এবং যেসব ফসল কাটার উপযোগী রয়েছে সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছেন।

বড়লেখা প্রতিনিধি আব্দুর রব জানান, বড়লেখা সদর ইউনিয়ন কার্যালয়ের ওপর পার্শবর্তী ব্যক্তি মালিকানাধীন বিল্ডিংয়ের দেয়ার ধসে পরে চেয়ারম্যানের কার্যালয় তচনচ হয়ে গেছে। বৃহস্পতিবার রাতের প্রবল বর্ষণ আর ঘূর্ণিঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটলেও ইউপি কার্যালয়ে লোকজন না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভারী বর্ষণ আর ঘূর্ণিঝড় শুরু হয়। প্রায় আধ ঘন্টা পর বিকট শব্দে বড়লেখা সদর ইউনিয়ন অফিসের ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষের ওপর পার্শবর্তী জনৈক রুনু মিয়ার বহুতল ভবনের একটি দেয়াল ভেঙ্গে পড়ে। এতে ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষ তচনছ হয়ে মারাত্মক ক্ষতি হয়। ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ জানান, অফিসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইউপি কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র।

গোয়াইনঘাট প্রতিনিধি আব্দুল মালিক জানান, গত দু’দিনের ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি আর বজ্রপাতে গোয়াইনঘাটে অন্তত শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আকস্মিক বন্যায় গোয়াইনঘাটের বেশ কিছু বাড়িঘর, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। প্রায় ৮০ ভাগ বোরো ফসল পানির নীচে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হাহাকার করছেন। প্রশাসনের পক্ষ থেকে আকস্মিক বড় রকমের বন্যার আশংকা করা হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসনও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026