বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৯

বাজারে রাসায়নিকে পাকানো আম জনস্বাস্থ্য হুমকির মুখে

বাজারে রাসায়নিকে পাকানো আম জনস্বাস্থ্য হুমকির মুখে

ইবনে জামান: ঢাকা মহানগরীর বাজারে ফলের দোকানে বিষাক্ত রাসায়নিক ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আমের ছড়াছড়ি দেখা যাচ্ছে। অসচেতন ক্রেতারা এমনকি কোনো কোনো সচেতন ক্রেতাকেও বিষাক্ত রাসায়সিক দিয়ে পাকানো আম কিনতে দেখা গেছে। বাজার অনুসšধান করে জানা গেছে, কোনো কোনো ফল বিক্রেতা

বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো আম প্রতিদিন গড়ে কমপক্ষে ১০ থেকে ২৫ কে জি পর্যন্ত বিক্রী করছেন। অধিকাংশ ক্রেতাই অপেক্ষাকৃত সচ্ছল কিংবা অনেকেই অবধৈ রোজগারী। তাদের কাছে দাম কেনো বিষয় নয়। বাজারে নতুন আম এসেছে, কিনতেই হবে। চরম স্বাস্থ্য ঝুকি আছে জানার পরও অনেকেই রাসায়নিক দিয়ে পাকানো আম যেমন কিনছেন, তাদের পাশাপাশি না বুঝেও অনেকে কিনছেন।

ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম বা ফলের স্বাস্থ্য ঝুকি সম্পর্কে ঢাকাস্থ আ্ই সি ডি ডি আর বি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) জানিয়েছে, ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো আম বা অন্য কোনো ফল খেলে দূরারোগ্য ক্যান্সার, পেটের ভিতরে অন্ত্রের গোলযোগ, মাথা ব্যাথা, মানসিক ভারসাম্যহীনতাসহ নানা ধরণের শারীরিক সমস্যার সৃষ্টি হয়। ঢাকার ফলের দোকানগুলোতে রাসায়নিক দিয়ে পাকানো ফল বেচা কেনা বন্ধের ব্যাপারে কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026