মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১

আকাশে বিমানবালার একান্ত সেবা পেয়ে চাকরি হারালেন স্পাইসজেট এয়ার পাইলট

আকাশে বিমানবালার একান্ত সেবা পেয়ে চাকরি হারালেন স্পাইসজেট এয়ার পাইলট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মাঝআকাশে বিমান। পাইলটের আসনে গিয়ে বসলেন এয়ার হোস্টেস। আর কো-পাইলটকে ককপিট থেকে বের করে দরজা বন্ধ করে দিলেন পাইলট।

তারপরে…তারপরে কী হয়েছিল জানা যায়নি। তবে গত ২৮শে ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাংককগামী বিমানে এই কাণ্ডই ঘটেছিল। আবার ব্যাংকক থেকে ফিরতি বিমানেও একই কাণ্ড ঘটান ওই পাইলট। আপাতত নিয়ম ভেঙে মাঝআকাশে এই কাণ্ড ঘটানোর জন্য অভিযুক্ত পাইলটকে বরখাস্ত করেছে স্পাইসজেট বিমান সংস্থা।

ইতিমধ্যেই সবপক্ষের বয়ান রেকর্ড করেছে সংশ্লিষ্ট বিমানসংস্থা। সংস্থার নিজস্ব তদন্ত ছাড়াও ডিজিসিও-ও বিষয়টি নিয়ে তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে ওই পাইলটের লাইসেন্সও বাতিল হতে পারে। এমনিতে পাইলটদের কোনও কিছু প্রয়োজন কি না, তা জানতে এয়ার হোস্টেসরা ককপিটে গিয়ে খোঁজ নিয়ে আসেন।

তাছাড়া পাইলটরা কোনওভাবে ঘুমিয়ে পড়েছেন কি না, তা-ও খেয়াল রাখতে হয় এয়ার হোস্টেসদের। এক্ষেত্রে অবশ্য নিয়ম ভেঙে বেশ অনেকটা সময় একা ওই এয়ারহোস্টেসের সঙ্গে কাটান অভিযুক্ত পাইলট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026