শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসলামিক স্টেইট সংক্ষেপে আইএস দ্বারা প্রভাবিত হয়ে বৃটিশ পুলিশ বা সেনা সদস্যকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দুই বৃটিশ ছাত্রকে যাবজ্জীবন দন্ড দিয়েছে লন্ডনের ওল্ডবেইলি কোর্ট। দন্ডপ্রাপ্তরা হলেন তারিক হাসান এবং সুহাইব মাজিদ।
বৃটিশ সেনা সদস্য বা পুলিশ অফিসারকে হত্যা চেষ্টার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতি নেয়ার অভিযোগে ওয়েস্ট লন্ডনের বাসিন্দা ২২ বছর বয়সী তারিক হাসানকে যাবজ্জীবন জেলদন্ড দেয়া হয়েছে। তাকে অন্তত ২১ বছর জেল খাটতে হবে।
এ
কই অভিযোগে ওয়েস্ট লন্ডনের বাসিন্দা ২২ বছর বয়সী সুহাইবকে যাবজ্জীবন জেলদন্ড দেয়া হয়েছে। তাকে অন্তত ২০ বছর জেল খাতটে হবে। এ দুজনের সঙ্গে অপর দুই আসামীকে অস্ত্র আইনে জেলদন্ড প্রদান করা হয়েছে।
নায়েল হামলেট এবং নাথান কাফি নামের ওই দুই ব্যক্তি তারিক ও সুহাইবকে অস্ত্র সরবরাহ করেছিলেন। তারিক ও সুহাইবকে অস্ত্র সরবরাহের কথা আদালতে স্বীকার করেছেন ২৫ বছর বয়সী নায়েল এবং ২৬ বছর বয়সী নাথান।
তবে এ অস্ত্র কি কাজে ব্যবহার করা হবে তা জানেন না বলে আদালতে অস্বীকার করেন। তাদেরকে হত্যার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতির অভিযোগ থেকে মুুক্তি দিয়ে অবৈধ অস্ত্র সরবরাহের অভিযোগে দন্ড দেয়া হয়েছে। নায়েলকে সাড়ে ৬ বছর এবং নাথানকে ১১ বছরের জেলদন্ড দেয়া হয়েছে।