শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬

৬০টি সংগঠন নিয়ে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের সভা

৬০টি সংগঠন নিয়ে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের সভা

নিউজ ডেস্ক: ঢাকায় ভিসা সার্ভিস ফিরিয়ে আনতে লন্ডনে হোম অফিসের সামনে ডেমস্ট্রেশন করা হবে ঘেরাও করা হবে বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা আবেদন প্রার্থীদের দিল্লী থেকে ভিসা পেতে সীমাহিন ভুগান্তি কমাতে আবারো বৃটিশ হাইকমিশনের ভিসা সার্ভিস ঢাকায় ফিরিয়ে আনার দাবী জানিয়েছে বিলেতের শীর্ষ কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকায় বৃটিশ ভিসা সার্ভিস ফিরিয়ে আনার যুক্তিকতা তুলে ধরতে এবং দাবী আদায়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে ‘জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে’র উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিলেতের প্রায় ৬০টি শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন।

বুধবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি ভ্যানুতে আয়োজিত প্রতিবাদ সামাবেশে সভাপতিত্ব করেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের সভাপতি আশিকুর রহমান। সাধারণ সম্পাদক মঈনুদ্দিন আনসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন মাওলানা আনিছুর রহমান।

সভায় সকল সংগঠনগুলিকে ঐক্যবদ্ধভাবে সিগনেচার ক্যাম্পেইনে অংশ নিয়ে তা কালেকশন করার আহবান জানানো হয়। এছাড়া ভিসা রিফিউজ কেইস সংগ্রহ করে তা স্থানীয় এমপিদের কাছে তুলে ধরা এবং হোম অফিসের সামনে বিশাল ডেমস্ট্রেশন করে মেইনস্ট্রিম মিডিয়াকে আকর্ষন করতে করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তারা দিল্লী থেকে ঢাকায় ভিসা অফিস ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ও কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় ভিসা অফিস আবারো ঢাকায় ফিরিয়ে আনতে প্রবাসীদের করনীয় নির্ধারনে পরামর্শমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সেলিম উদ্দিন এমপি, গ্রেটার সিলেট কাউন্সিলের সভাপতি নূরুল ইসলাম মাহবুব, কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, আশরাফ উদ্দিন, বিবিসিএ এর সভাপতি ইয়াফর আলী, লন্ডনবাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্টের সেক্রেটারী দিলোয়ার হোসেন, আপাসান্থ ইন্টারন্যাশনালের জাকির হোসেন পারভেজ, জিএসসি সাউথ ইষ্ট রিজিওনের সভাপতি ইসবাহ উদ্দিন, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাষ্টের সভাপতি আব্দুল বারী, জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের ট্রেজারার মানিকুর রহমান।

ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সেক্রেটারী শাহানুর খান, গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফাউন্ডার চেয়ারম্যান হিরন মিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস এর ট্রেজারার রিয়াজ উদ্দিন, গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী আব্দুল সালাম, জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আয়শা চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমদ, লন্ডনবাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বেলাল উদ্দিন আহমদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, বার্কিং এন্ড ডেগেনহাম বাংলাদেশী এসোসিয়েশনের চেয়ারম্যান ফয়জুর রহমান

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্টের ট্রেজারার জাহাঙ্গীর খান, কমিউনিটি নেতা ফারুক মিয়া, শাহ আলম, কানাইঘাট এসোসিয়েশনে ইউকের পক্ষে রফিক আহমদ, রিচ এন্ড ট্রাস্ট এর মোহাম্মদ আব্দুল আহাদ, রেডব্রিজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পারভেজ আহমদ, সেক্রেটারী আতিকুর রহমান লিটন, ট্রেজারার ফজলু হোসেন, জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান সালেহ আহমদ চৌধুরী আলফু, ট্রাস্টি ফজলুল হক, জিএসসি সাউথ ইষ্ট রিজিওনের জয়েন্ট সেক্রেটারী আব্দুল হক, বৈশাখী মেলা রেডব্রিজ এর চেয়ারম্যান এস আলম সামসু, টিভি উপস্থাপক আতাউল্লাহ ফারুক, বিশ্বনাথ এইড এর ট্রেজারার জাকির হোসেন কয়েছ, কাউন্সিলার মোহাম্মদ শাহ আলম।

ইতালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সেলিম চৌধুরী, সেক্রেটারী রেজাউল করিম মৃধা, চীপ এডভাইজার হাবিবুর রায়হান, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর ট্রাষ্টি আব্দুল কাদির, মঈনপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ডায়রেক্টর নীলমনি সিং, বেঙ্গলী ইন্টারন্যাশনাল এর এক্সিকিউটিভ মেম্বার আব্দুল হালিম চৌধুরী, বাংলাদেশ মেটার্স এর সম্পাদক আমিনুর রশিদ, লালাবাজার ইউনিয়ন সংস্থার সাধারণ সম্পাদক এ এম সায়েস্তা প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026