মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১১ জনকে চিহ্নিত করেছে সিনেট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১১ জনকে চিহ্নিত করেছে সিনেট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনে আনা এবং হাতবদলের মূল হোতা হিসাবে ১১ জনকে চিহ্নিত করেছে এখানকার সিনেট এবং বিভিন্ন সরকারি সংস্থা।

এরা হলেন জুয়ার আসরে অর্থলগ্নিকারক কিম সান ওয়াং, আরসিবিসির প্রেসিডেন্টসহ চার ব্যাংকার, মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেমের মালিক দম্পতি ও টাকা বহনকারী কর্মচারী এবং ওয়াং য়ের দুই চীনা বন্ধু। ম্যানিলা

ফিলিপাইনের নামকরা ব্যাংক রিজেল কর্মাশিয়াল ব্যাংকিং করপোরেশন -আরসিবি’র প্রেসিডেন্ট লরেঞ্জ তান আর ওয়াং ঘনিষ্ট বন্ধু। এ কারনে সাইবার হ্যাকিং এ আনা ডলার রাখার জন্য ওয়াং বেছে নেয় বন্ধুর ব্যাংকটি। আর চারটি ভূয়া হিসাব খুলে টাকা আনা ও একটি নতুন হিসাবে ডলার দ্রুত সরাতে অসুবিধা হয়নি খুব একটা। ফলে বাংলাদেশ ব্যাংকের তিনবার অর্থ না সরানোর নিদের্শনা বা স্টপ অর্ডার দিলেও তা গা করেনি আরসিবিসি।

সিনেটে ব্লু-রিবন কমিটির চেয়ারম্যান সিনেটর জিনজোনার বক্তব্যের আপস দেওয়া যায়, যিনি ৫ম এবং ৬ষ্ট শুনানিতে বলেছেন বাংলাদেশ ব্যাংকের স্টপ অর্ডারের বিষয়টি। ভূয়া এই ৫হিসাব থেকে চুরির ৮১ মিলিয়ন মার্কিন ডলার স্থানীয় মুদ্রায় রূপান্তর করে দ্রুত ওয়াং এবং তার বন্ধুদের সরবরাহ দেয় পিলরেম সার্ভিস করপোরেশন। যার মালিক বাতিস্তা দম্পতি ওয়াংযের ঘনিষ্ট বলে পরিচিত।

আরও দুই চীনা নাগরিকও ছিল ফিলিপাইনে চুরির টাকা আনার প্রক্রিয়ায়, যারাও ওয়াংএর ঘনিষ্ট। আরসিবিসি ইতিমধ্যে তাদের প্রেসিডেন্টসহ চার জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। ওয়াংয়ের ১৭ মিলিয়নের পর পিলরেমও ১৩ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিচ্ছে। তবে ধরা ছোয়ার বাইরে থেকে গেছে দুই চীনা নাগরিক আর হ্যাকিং জড়িত দলটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026