সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭

কাতারে নিহত সিলেটের কানাইঘাটের চার বাংলাদেশী

কাতারে নিহত সিলেটের কানাইঘাটের চার বাংলাদেশী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কাতারের দোহায় এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী চার অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন।

নিহতরা হলেন ইসলাম উদ্দিন (৩৫), তার ছোটভাই মঈন উদ্দিন (৩০), আওলাদ হোসেন (৩৫) ও মুহিবউদ্দিন (২৮)। দোহায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা একটি পত্রিকাকে এ কথা বলেছেন।

তারা আরও বলেছেন, নিহত ও আহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার অধিবাসী। কমপক্ষে আট জন মিলে তারা একটি মিনিবাসে করে কাতারের দুখানে কাজে যাচ্ছিলেন। কিন্তু পথে মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, আনুষ্ঠানিকতা শেষে মৃতদেহ দেশে ফেরত পাঠানো হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026