বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২২

সালমান খানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন ঐশ্বরিয়া

সালমান খানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: ভারতে রিও অলিম্পিক ২০১৬ নিয়ে বিতর্ক তুঙ্গে, বিশেষ করে বলতে গেলে বলিউড!

কারণ রিও অলিম্পেকের সঙ্গে জড়িয়ে আছে বলিউড সুপারস্টার সালমান খানের নাম। প্রথমবারের মত তাকে ভারত থেকে গুডউইল অ্যাম্বাসেডর নির্বাচন করা নিয়ে একের পর এক বিতর্ক উঠছে। আর এরইমধ্যে সালমানের বিরুদ্ধে থানায় অসংখ্য অভিযোগ নিয়ে হাজির ঐশ্বরিয়া!

সুপারস্টার সালমান খানকে রিও অলিম্পিকস ২০১৬ -এর গুডউইল অ্যাম্বাসেডর নির্বাচন করা নিয়ে চলছে নানামুখি বিতর্ক। আর এই বিতর্কে আরো জমিয়ে দিয়েছেন ঐশ্বরিয়া নামে এক ভদ্র মহিলা!

তিনি সালমানকে গুডউইল অ্যাস্বাসেডর পদে মানতে অস্বীকৃতি জানিয়ে অসংখ্য যৌক্তিক প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন।

সালমান খানকে ২০১৬-এর রিও অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডর পদ থেকে নিষিদ্ধ করার দাবী জানিয়ে ঐশ্বরিয়া তার অভিযোগ পত্রে বলেন, যে ব্যক্তি মহিলাদের উপর অত্যাচার, মানুষ হত্যা (হিট অ্যান্ড রান মামলা), কৃষ্ণসার হত্যা, ইয়াকুব মেমনের সমর্থনে কথা বলতে পারে সে কি করে ভারতের গুডউইল অ্যাম্বাসাডর নিযুক্ত হন?

অন্যদিকে ঐশ্বরিয়া নাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে তৈরি হয়েছে ধুম্রজাল। শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে পিটিশন ফাইল জমা দেয়া ঐশ্বরিয়ার সঙ্গে গুলিয়ে ফেলছেন।

অন্যদিকে সালমানকে রিও অলিম্পিক ২০১৬-এর গুডউইল অ্যাম্বাসেডর পদে নির্বাচিত করার বিষয়টিকে সমর্থন জানিয়ে গণমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026