বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩৭

মোয়্যা থাই কিক বক্সিংয়ে রুকসানা বিশ্ব চ্যাম্পিয়ান

মোয়্যা থাই কিক বক্সিংয়ে রুকসানা বিশ্ব চ্যাম্পিয়ান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ম্যায়ো থাই কিক বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছেন রুকসানা বেগম। লন্ডনে মেয়োথাই কিক বক্সিংয়ের ৪৮ কেজি ডিভিশনে খেলে বিশ্ব চ্যাম্পিয়ান হন বৃটিশ বাঙালীর অহঙ্কার রুকসানা। রুকসানা ২০১০ সালে বৃটিশ কিক বক্সিংয়ে চ্যাম্পিয়ান হন।

এছাড়া ২০১১ সালে ইউরোপিয়ার চ্যাম্পিয়ানশীপে গোল্ড মেডেল অর্জন করেন বৃটিশ বাংলাদেশী এই তরুণী। গত ২৩ শে এপ্রিল, ইস্ট লন্ডনের হ্যাকনির রাউন্ড চ্যাপলে হয় এবারের ম্যায়ো থাই কিংক বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা। তাতে ম্যায়ো থাইয়ে ৪৮-৫০ কেজি ডিভিশনের বক্সার রুকসানা বেগম বিশ্ব চ্যাম্পিয়ান হয়ে ২২ ক্যারট গোল্ডের বেল্ট অর্জন করেন। রুকসানা

২০১০ সালে ব্রিটিশ কিক বক্সিং চ্যাম্পিয়ান হন। গোল্ড মেডেল জিতেন ২০১১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশীপে। ২০১১ সালে উজবেকিস্তানে বিশ্ব চ্যাম্পিয়ানশীপে সুইডেনের সঙ্গে কুয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেন। রুকসানা বক্সিংয়ের প্রশিক্ষনও দেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে রুকসানা বেগম একজন টর্চ বহনকারী ছিলেন।

খেলাধুলার বাইরে রুকসানা একজন সাইন্স টেকনিশিয়ান। ইস্ট লন্ডনের সোয়ানলি সেকেন্ডারী স্কুলে কাজ করেন। এই কাজের পাশাপাশি তিনি মহিলাদের বক্সিং প্রশিক্ষণও করান।

বেথনালগ্রীণের কেও জিমে প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি। এই জিমে তিনি নিজেও প্রশিক্ষণ নেন। খেলাধুলা এবং চাকুরীর পাশাপাশি রুকসানা নিজে একটি স্পোর্টস হিজাব ছেড়েছেন ইউকের বাজারে। ম্যায়ো থাই অম্পিক ইভেন্ট হিসেবে এখনো স্বীকৃতি পায়নি। পেলে হয়তো বৃটেনের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেতেন রুকসানা।

তিনি জানালেন, মেয়ো থাইকে অলিম্পিক স্বীকৃতি দিয়েছে। তবে এখনো ইভেন্ট হিসেবে শুরু হয়নি। হয়তো ব্রাজিল অলিম্পিকের পরে সেটা শুরু হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025