বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:০৫

বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিচ্ছে মালয়েশিয়া

বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিচ্ছে মালয়েশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে দ্রুত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদি। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, আমি তাদের দোষারোপ করছি না। কিন্তু আমি মনে করি, বিদেশি শ্রমিকদের নিয়ে তাদের পরামর্শের জন্য শেষ পর্যন্ত দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।

হামিদির বরাত দিয়ে মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার অনলাইন জানায়, দেশটির শ্রমিক আমদানি কার্যক্রমে বিভিন্ন অংশীদারদের অভিযোগ ও পরামর্শের ভিত্তিতে বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে দেশটির সরকার।

জাহিদ হামিদি বলেন, বিদেশি শ্রমিক ইস্যুতে আমি উদ্বিগ্ন। আমাদেরই অনেক সমস্যা আছে। আবার বিদেশি শ্রমিক আমদানিকে কেন্দ্র করে সমস্যা বিভিন্ন খাতে প্রভাব ফেলছে। বিদেশি শ্রমিকদের জন্য দরজা খোলা রাখতে আমাদের দেশি নিয়োগকর্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিদেশি শ্রমিক নেওয়া স্থগিত রাখার ঘোষণা দেন উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। তিনি বলেন, ‘কত শ্রমিক আমাদের প্রয়োজন সে বিষয়ে সন্তোষজনক তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশি কর্মী নেওয়া স্থগিত থাকবে।’

শ্রমিক নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার হামিদি জানান, তাদের সরকার এ বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরামর্শ ও প্রস্তাবের বিষয়টি সব সময়ই উন্মুক্ত রেখেছে। বিশেষ করে ব্যবসায়ীদের কাছ থেকে। বেশ কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) বিষয়টি নিয়ে সরকারের কাছে অভিযোগ করেছে বলেও তিনি জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025