মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭

অর্থমন্ত্রীর সাথে মেয়র আরিফের সাক্ষাৎ

অর্থমন্ত্রীর সাথে মেয়র আরিফের সাক্ষাৎ

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী রোববার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় আরিফ নগরীর উন্নয়নে দশ দফা প্রস্তাব অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেন। রবিবার সন্ধ্যায় মন্ত্রীর সিলেটের দোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে এ বৈঠক হয়।

অর্থমন্ত্রীর কাছে দেয়া নগরীর উন্নয়নে দশ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে- যানজট নিরসন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন, নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইল্যান্ড ও ডিভাইডার স্থাপন, বিদ্যুতায়ন নিরবিচ্ছিন্ন করতে নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, ধোপাদিঘীতে উদ্যান নির্মাণ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বৈদ্যুতিক সমস্যার সমাধান, পরিকল্পিতভাবে নগরীর বহুতল ভবনগুলো নিয়মের ভেতর আনা,  ট্রাক টার্মিনাল নির্মাণ, পৌর বিপণী মার্কেট সংস্কার করে ব্যবসা উপযোগী করে তোলা, নগর বিশ্ববিদ্যালয় স্থাপন, ছড়া-খাল উদ্ধারে সিটি করপোরেশনে একজন নিজস্ব ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং সুরমা মার্কেট হতে আম্বরখানা পর্যন্ত রোড ডিভাইডার নির্মাণ।

বৈঠক শেষে আরিফুল হক চৌধুরী বলেন, মন্ত্রীর আমন্ত্রণে তিনি তার বাসায় আসেন। মন্ত্রী যে এলাকার জনপ্রতিনিধি আমিও ঐ এলাকার জনপ্রতিনিধি। তাই নগরীর উন্নয়নের জন্য তার কাছে সব ধরনের সহযোগিতা চেয়েছি। তিনিও সব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। বৈঠকে নগর উন্নয়নের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান মেয়র। এ সময় অর্থমন্ত্রীর বড় ছেলে সাহেদ মুহিত উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026