বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭

৩০০ মিলিয়ন ডলার কোথায় জানান, এতিমদের দিয়ে দেবো

৩০০ মিলিয়ন ডলার কোথায় জানান, এতিমদের দিয়ে দেবো

রাজনীতি ডেস্ক: শ্রমিক দলের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর নাতির দিকে কাদা ছোড়া উচিত নয়। ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।

আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআইয়ের গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি। ১/১১-এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিলো তারাও সেটি খুঁজে পায় নি।

এমনকি এফবিআই সেটি পায় নি। এটা এ জন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোনো সম্পদ কোনোদিন অর্জন করি নি। আমি তত ধনী নই। অপরদিকে খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026