শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫

ওয়েটারকে দেয়া টিপসের অর্থ মালিকদের নয়: আইন প্রণয়নের কথা ভাবছে সরকার

ওয়েটারকে দেয়া টিপসের অর্থ মালিকদের নয়: আইন প্রণয়নের কথা ভাবছে সরকার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রেসটুরেন্টে ওয়োটারকে দেয়া টিপসের অর্থ নিয়ে স্টাফ-মালিকপক্ষ বিবাদ ব্রিটেনজুড়ে নতুন কিছু নয়। তাই এবার নতুন আইনের মাধ্যমে টিপসের সমুদয় অর্থ স্টাফকে দিতে ও টিপস দেয়া বাধ্যতামূলক নয় কাস্টমারদের তা জানাতে এবং টিপসের অর্থ থেকে এডমিন কস্ট কেটে না রাখতে নিশ্চিত করতে চায় সরকার।

রেষ্টুরেন্টে কাস্টমারদের দেয়া টিপসের অর্থ স্টাফদের পাওয়া উচিত। তা নিশ্চিত করতে একটি আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন বিজনেস সেক্রেটারী সাজিদ জাভিদ। প্রস্তাবিত আইনটি বর্তমানে কনসালটেশন প্রক্রিয়ায় আছে। টিপসের অর্থ সুরক্ষার প্রস্তাবিত আইনের উপর ২৭শে জুন পর্যন্ত কনসালটেশন চলবে।

বৃটেনে প্রায় দেড়শো হাজার হোটেল পাব এবং রেস্টুরেন্টে প্রায় ২ মিলিয়ন স্টাফ কাজ করেন। কাস্টমাররা স্টাফদের জন্যে টিপস রেখে গেলেও তা থেকে ১০ শতাংশ বা ৮ শতাংশ করে এডমিন কস্ট কেটে রাখে কোনো কোনো রেষ্টুরেন্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026