শীর্ষবিন্দু নিউজ: বৃটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্যের সঙ্গে এক প্রাতঃরাশ বৈঠকে মতবিনিময়কালে বৃটেন সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের দেশে (বৃটেনে) যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবে আগামী সংসদ নির্বাচন হবে।
বাংলাদেশের সাম্প্রতিক কিছু নির্বাচন, সেগুলোতে বিভিন্ন দলের অংশগ্রহণ এবং এর প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের বিজয়ী হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। যুদ্ধাপরাধীদের বিচার ও বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের হুমকির বিষয়গুলোও আলোচনায় আসে।
পরে বৈঠকে উপস্থিত ব্যারোনেস মঞ্জিলা পলাউদ্দিন উপস্থিত সাংবাদিকদের জানান তারা আশাবাদী, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে মৃত্যুদণ্ডের বিধানের বিরুদ্ধে তাদের অবস্থান প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।
সংলাপে বৃটিশ এমপি ব্যারোনেস পলাউদ্দিন, লর্ড আহমেদ, লর্ড বিলিমরিয়া, জিম ফিটজপ্যাট্রিক, রুশনারা আলী উপস্থিত ছিলেন। তবে বৃটিশ পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি গ্রুপের চেয়ারপারসন অ্যান মেইনসহ কনজারভেটিভ পার্টির সদস্যদের এ সভায় দেখা যায়নি। প্রধানমন্ত্রী এর আগে শেখ রেহানার মেয়ে টিউলিপের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন।
Leave a Reply