রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫৯

ইইউ নিয়ে ডেভিড ক্যামরন-বরিস জনসন পক্ষে বিপক্ষে বাগযুদ্ধ

ইইউ নিয়ে ডেভিড ক্যামরন-বরিস জনসন পক্ষে বিপক্ষে বাগযুদ্ধ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী ২৩শে জুন বৃটেনে গণভোট অনুষ্ঠিত হবে। ইইউতে থাকা না থাকা প্রশ্নে পক্ষে বিপক্ষে বাগযুদ্ধে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লন্ডনের সদ্য সাবেক মেয়র বরিস জনসন।

ইতিহাসের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন একা যুদ্ধে হেরেও বৃটেন ভালো এবং গর্ব করার মতো অবস্থানে ছিল পূর্বে। তবে ঐক্যবদ্ধ থাকলে বৃটেন আরো বেশি নিরাপদ থাকবে।

বরিস জনসন বলেছেন, বৃটেনকে অধিক নিরাপদ করতে ইইউর চেয়ে বেশী ভুমিকা রাখছে ন্যাটো। প্রধানমন্ত্রী বলেছেন ইইউ ত্যাগের পক্ষে ভোট দেয়া মানে বৃটেনকে ভবিষ্যত যুদ্ধের মধ্যে টেলে দেয়ার সমান হবে।

প্রধানমমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, বৃটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে গেলে ইউরোপের শান্তি ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে সিদ্ধান্ত পরিবর্তনের পক্ষে যুক্তিও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী চার্চিলের একটি ঐতিহাসিক উক্তিও টানেন। যদিও ৩ মাস আগে ইইউ ত্যাগ করলেই বরং বৃটেন ভালো থাকবে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026