শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২০

নিজ ধর্ম ইসলামে মনোযোগী হলেন বীনা মালিক

নিজ ধর্ম ইসলামে মনোযোগী হলেন বীনা মালিক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসলাম ধর্মে নিজেকে সঁপে দিলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বীনা মালিক। ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন, বাকি জীবন ইসলামের দেখানো পথেই কাটিয়ে দেবেন তিনি। শনিবার করাচিতে বিনা মালিক একটি সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।

এসময় তার পাশেই ছিলেন স্বামী এবং মুফতি নাঈম। জামিয়া বিনোরিয়ার মুফতি নাঈমের তত্ত্বাবধানে তিনি ইসলামি শিক্ষায় নিজেকে আত্মনিয়োগ করবেন। অতীতে বিনা মালিকের সঙ্গে পাকিস্তানের ধর্মীয় নেতাদের খুব খারাপ সম্পর্ক ছিল। তবে ২০১১ সালে ইন্ডিয়ান টেলিভিশন শো ‘বিগ বসে’ অংশ নেয়ায় পাকিস্তানের ধর্মীয় নেতারা তাকে কঠিন ভাষায় সমালোচনা করেন।

সংবাদ সম্মেলনে বিনা মালিক বলেন, দুই বছর আমেরিকায় থাকাকালে আমি জুনাইদ জামশেদের সুপারিশ করা বেশ কিছু বই পড়েছি। আমার জীবনে এ পরিবর্তন আসার পর বড়রা আমাকে সতর্ক করেছিলেন যে এখনকার সময়ে সঠিক পথে থাকাটা অনেক কষ্টকর। গত তিন বছরে আমাকে বিপথগামী করতে নানাভাবে প্রলুব্ধ করা হয়েছে। তবে আমি মুফতি নাঈম, মাওলানা তারিক জামিল এবং জুনাইদ জামশেদের মতো বেশ কিছু পথপ্রদর্শক পাশে পেয়েছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026