রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯

ব্রিটেনে প্রথম বাংলাদেশী মহিলা মেয়র হতে যাচ্ছেন কেমডেন বারায়

ব্রিটেনে প্রথম বাংলাদেশী মহিলা মেয়র হতে যাচ্ছেন কেমডেন বারায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে প্রথম বাংলাদেশী মহিলা মেয়র হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন নাদিয়া শাহ। এর মধ্যে দিয়ে বৃটিশ বাংলাদেশীদের অহঙ্কারের তালিকায় আরেক বাঙ্গালীর নাম যুক্ত হচ্ছে।

নাদিয়া শাহর জন্ম এবং বড় হওয়া লন্ডনে। কেমডেন কাউন্সিলের রিজেন্ট পার্ক ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর নাদিয়া শাহ বুধবার রাতে কেমডেন কাউন্সিলের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কেমডেনে এর আগে ইউকের মধ্যে সবচাইতে কমবয়েসী বাংলাদেশী মেয়র ছিলেন নাসিম আলী। এবার কাউন্সিলর নাদিয়া শাহ হবেন কেমডেন কাউন্সিলে প্রথম বাংলাদেশী মহিলা মেয়র।

একই সঙ্গে পুরো ইউকের মধ্যে প্রথম বাংলাদেশী মহিলা মেয়র হিসেবেও তার নাম লেখা থাকবে। নাদিয়া দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। নাদিয়ার বাবা মোহাম্মদ নাজরুল ইসলাম ষাটের দশকে বিলেত আসেন। ব্যাংকার জীবন শেষে তিনি ব্যবসা শুরু করেন। নাদিয়ার মায়ের নাম আম্বিয়া ইসলাম। ৩ সন্তানের জননী নাদিয়া শাহের স্বামী জলিল শাহ একজন আইটি স্পেশালিস্ট।

ব্যাংকার নাদিয়া শাহ কেমডেনের মেয়রের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026